Saturday, June 13, 2026

এবার কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে

Date:

Share post:

কসবা ভ্যাকসিন প্রতারণাকাণ্ডে নতুন তথ্য। এক ব্যবসায়ীর কাছ থেকে ৯০ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ এসেছে ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে। শুক্রবারই কসবা থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।

ভুয়ো ভ্যাক্সিনেশন শিবির কাণ্ডের তদন্তে নেমে যেন কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। তদন্ত যত এগোচ্ছে, বেরিয়ে আসছে ভুয়ো IAS দেবাঞ্জনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ জানালেন ট্যাংরার এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, কলকাতা পুরসভার কিছু কাগজপত্র দেখিয়ে বাইপাস সংলগ্ন একটি জায়গায় কমিউনিটি হল তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে তার কাছে ৯০ লক্ষ টাকা আদায় করেন। তবে এখনও সেখানে কমিউনিটি হল তৈরি হয়নি। কসবা থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই ব্যবসায়ী। আরেক ব্যবসায়ীর সঙ্গে ২৬ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ জমা পড়েছে কসবা থানায়।

তদন্তে জানা গিয়েছে, শুধুমাত্র কলকাতা পুরসভার নকল পদ ব্যবহার করে নয়, হলোগ্রাম ব্যবহার করেও আর্থিক লেনদেন ও নানান সুবিধা নিয়েছিলেন দেবাঞ্জন দেব। একাধিক ব্যবসায়ী ইতিমধ্যে কসবা থানার সঙ্গে যোগাযোগ করছেন। কলকাতা পুরসভার স্ট্যাম্প ব্যবহার করে চেক দেওয়া হয়েছিল ব্যবসায়ীকেও।

আরও পড়ুন- কসবার ভুয়ো- ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্তের দাবিতে হাইকোর্টে জোড়া- জনস্বার্থ মামলা

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...