Saturday, June 13, 2026

পরপর তিনদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ, কমল সক্রিয় রোগীর সংখ্যা

Date:

Share post:

ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ। এইনিয়ে পরপর তিনদিন করোনার দৈনিক সংক্রমণ ৫০ হাজারের উপরই থাকল। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ ৫১ হাজার ৬৬৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৩৪ হাজার ৪৪৫। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। এনিয়ে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জন।
তবে দৈনিক সংক্রমণ ও মৃত্যু না কমলেও সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশ কমছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা ১৪ হাজারের বেশি কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন।দেশে আক্রান্তের মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র (৯,৮৪৪)। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে কেরল (১২,০৭৮) এবং তামিলনাড়ু (৬,১৬২) তারপরেই রয়েছে, অন্ধ্রপ্রদেশ (৪,৯৮১), কর্নাটক (৩,৯৭৯) এবং ওড়িশা (৩,৬৫০)। উল্লেখযোগ্যভাবে অসম ও মিজোরামেও আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের বেশি রয়েছে।

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...