Friday, April 3, 2026

ফের ভরা কোটাল, উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক প্রচার প্রশাসনের

Date:

Share post:

রাজ্যে ফের ভরা কোটালের সতর্কবার্তা। শুক্রবার নদী এবং সমুদ্রের জলস্তর বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । আজ দুপুর ১টা ৪৫ মিনিটে গঙ্গার জলস্তর ১৮ ফুটের ওপর উঠতে পারে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই সুন্দরবন ও উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার।
উপকূলবর্তী অঞ্চলগুলিকে এ বিষয়ে জেলা প্রশাসনের তরফে সবরকমভাবে সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করা হয়েছে ।শুক্রবার  সুন্দরবন এলাকার উপকূল অঞ্চলগুলি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। সুন্দরবনের উপকূল এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বহু বাঁধ ভেঙে গেছে। পরে কিছু বাঁধ মেরামতি হলেও তার অবস্থা কেমন সে সবই ঘুরে দেখেন মন্ত্রী।পাশাপাশি আজ সুন্দরবন অঞ্চলে মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালায় জেলা প্রশাসন। জানা গিয়েছে, গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে জল জমার আশঙ্কায় লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত লকগেটগুলি বন্ধ রাখা হবে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে। যদিও আজ বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...