Saturday, March 14, 2026

কেএলও-র নাম করে হুমকি-চিঠি: এফআইআর দায়ের করল তৃণমূল

Date:

Share post:

কেএলও-র নামে হুমকি চিঠির জেরে এবার এফআইআর (FIR) দায়ের করলেন কোচবিহারের তৃণমূলের (Tmc) জেলা সভাপতি পার্থপ্রতিম রায় (Parthapratim Ray)। ইতিমধ্যেই কেএলও-র (Klo) যে চিঠি পাওয়া গিয়েছে তাতে শেষ চার নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে পার্থপ্রতিম রায় ও প্রাক্তন অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের (Binaykrisna Barman) নাম। কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের দাবি, “পার্থপ্রতিম রায় ও বিনয়কৃষ্ণ বর্মন কোচ কামতাপুরের মুক্তির জন্য আন্দোলন করুন। কিন্তু, যদি তাঁরা কোনও রাজনৈতিক দলের দলদাস পরিণত হয়ে জাতি বিরোধী কার্যকলাপ করে তবে এই সংগঠন কড়া শাস্তির ব্যবস্থা করতে বাধ্য হবে”৷

এই চিঠি প্রকাশ্যে আসতেই কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷ কোচবিহারের সব থানাতেই কেএলও-র হুমকির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে৷

কী রয়েছে এই চিঠিতে? দেখুন এক ক্লিকেই

আরও পড়ুন-মান্দারিন ভাষার পাসওয়ার্ড পেল STF, হানের ল্যাপটপ থেকে মিলছে নানা তথ্য

এবিষয়ে তৃণমূলে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে অস্ত্র আস্ফালন ও এ ধরনের আন্দোলন সমর্থন যোগ্য নয়”। তবে, কেএলও-র চিঠিতে যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। প্রশাসন দেখছে বিষয়টি। দলীয় সূত্রে খবর পার্থপ্রতিম ঘনিষ্ঠ কোচবিহার ১ ব্লকের তৃণমূল নেতা সঞ্জীব রাজভর কেএলও-এর এই হুমকির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কোতোয়ালি থানায়।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...