Tuesday, June 23, 2026

মান্দারিন ভাষার পাসওয়ার্ড পেল STF, হানের ল্যাপটপ থেকে মিলছে নানা তথ্য

Date:

Share post:

অবশেষে মান্দারিন ভাষায় তৈরি পাসওয়ার্ডের হদিস পেল পুলিশ। তাতেই খুলে গেল মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা গুপ্তচর সন্দেহ ধৃত হান জুনওয়ের (Han Junwe) ল্যাপটপ। সেই ল্যাপটপে প্রথম পর্যায়ের খোঁজখবর চালিয়ে স্পেশাল টাস্ক ফোর্স নানান তথ্য পেয়েছে। চিনের কিছু ছবি, ভারতের নানা এলাকার মানচিত্র রয়েছে। হায়দরাবাদের এক ব্যবসায়ীর সঙ্গে হানের যোগাযোগ প্রমাণ ল্যাপটপে মিলেছে। সেই ব্যবসায়ীকে খুঁজছেন এসটিএফের গোয়েন্দারা।

মান্দারিন ভাষায় ল্যাপটপের পাসওয়ার্ড থাকায় সেটি খুলতে পারছিল না এসটিএফ। অবশেষে দু’সপ্তাহের মাথায় তা খুলতে পেরেছেন তাঁরা। এর আগেই হানের আই-ফোন ক্র্যাক করতে পেরেছিলেন গোয়েন্দারা। শুক্রবার হানকে ফের আদালতে হাজির করানো হবে। তদন্তের প্রয়োজনে গোয়েন্দারা পের হানকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারেন।

আরও পড়ুন-বঙ্গভঙ্গের চক্রান্তে জড়িত বিচ্ছিন্নতাবাদীরাও: অভিযোগ করতেই হুমকি-চিঠি ২ তৃণমূল নেতাকে

গত ১০ জুন মালদহের মিলিক সুলতানপুরে বিএসএফের হাতে ধরা পড়ে হান। তার বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি ছিল। হানের বিরুদ্ধে ভারত থেকে ভুয়ো নথি দেখিয়ে প্রায় ১৩০০ সিম কার্ড কিনে চিনে পাচার করার অভিযোগ রয়েছে। ওই সিম শাগরেদদের অন্তর্বাসের তলায় লুকিয়ে পাচার হয়েছে বলে গোয়েন্দারা জেনেছেন। হান প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ দৃঢ় গোয়েন্দাদের। সেই সঙ্গে হান যে চিনের গুপ্তচর হিসেবে ভারতে ঢুকে নানা তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিল এবং বড় কোনও ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলেও সন্দেহ করছেন তদন্তকারীরা।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...