Monday, April 6, 2026

বাবুলের নামে নিখোঁজ পোস্টার আসানসোলে, সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ সাংসদের

Date:

Share post:

করোনা(coronavirus) কিংবা ইয়াস বিপর্যয়ে আসানসোলবাসীর পাশে দেখা যায়নি সেখানকার সাংসদ বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo)। যার জেরেই জামুরিয়া সহ আসানসোলের নানান জায়গায় নিখোঁজ পোস্টার ছাপা হয়েছিল বাবুলের নামে। হিন্দিতে ছাপা ঐ পোস্টারে লেখা ছিল ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ নিচে লেখা জামুরিয়ার নাগরিকবৃন্দ। গত বুধবার গোটা এলাকায় দেখা যায় এই পোস্টার। অবশেষে শনিবার এর জবাব দিলেন বাবুল। সোশ্যাল মিডিয়ায় সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার লাইন তুলে ধরে গোটা ঘটনার জন্য তৃণমূলকে তোপ দাগলেন তিনি।

আরও পড়ুন:কার্যকর হতে চলেছে নয়া নিয়ম, এবার বাড়িতেই চিকিৎসা করালে পাওয়া যাবে বিমার টাকা

এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘নোংরা রাজনীতি করাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য এবং ওনারা এটি ওনাদের নেত্রীর ‘অনুপ্রেরণা’ তেই করে থাকেন! কাজেই ওনারা কোথায় কোন দেওয়ালে আমার ব্যাপারে কি লিখলেন তার জবাব কাজের মাধ্যমে দেওয়াটাই সঠিক বলে মনে করি। তাই করি। তাই করব।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘আমি আমার কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেয়েছি এবং মমতাদিদির ‘manufacture’ করা সমস্ত বাধার রাজনীতি কাটিয়েই আমি নিরলস কাজ করার চেষ্টা করে যাবো – ফলও পাবো। তৃণমূল শত চেষ্টা করলে আমাকে আসানসোলে হারাতে পারবেনা।’ দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে এক হাত নিয়ে গরু পাচার কয়লা দুর্নীতিসহ নানা ইস্যুতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বাবুলের কথায়, ‘তৃণমূলী অপপ্রচার – অত্যাচার সব থাকলেও আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো এবং ওঁদের ‘অনুপ্রেরণাতে’ই করবো-লড়বো-জিতবো।’

https://www.facebook.com/195086033867546/posts/4240080539368055/

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...