Monday, March 23, 2026

টিকাকরণের গতি বহাল রাখতে এনজিও-র সাহায্য নেওয়ার পরামর্শ মোদির

Date:

Share post:

দেশের করোনা পরিস্থিতি(Covid situation) ও টিকাকরণের বিস্তারিত খোঁজখবর নিতে শনিবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে টিকাকরণের অগ্রগতি নিয়ে তিনি সন্তুষ্ট হলেও, জানিয়ে দিলেন আরও বেশি করে মানুষের কাছে টিকা পৌঁছতে পারলে ভালো হয়। আর সেই লক্ষ্যে টিকাকরণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী(Prime Minister)।

শনিবার দেশের করোনা পরিস্থিতি ও টিকাকরণের বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁরা প্রধানমন্ত্রীকে দেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে সবিস্তারে জানান। বিস্তারিত তথ্য দেওয়া হয় বয়স ভেদে কিভাবে দেশজুড়ে টিকাকরণ চলছে। শেষ ছ’দিনে দেশে ৩ কোটি ৭০ লক্ষের বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। মালয়েশিয়া বা সৌদি আরবের মতো দেশের সামগ্রিক জনসংখ্যার সমান মানুষকে টিকা দিতে পেরেছে ভারত। টিকাকরণের বিস্তারিত পরিসংখ্যান শোনার পর স্বাস্থ্য দফতরের কাজে সন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। জানান, আগামী দিনেও এই গতি ধরে রাখতে হবে। পাশাপাশি আরও বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার জন্য দেশের স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও এই কাজে ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

এছাড়াও বৈঠকে উপস্থিত আধিকারিকদের তিনি স্মরণ করিয়ে দেন, দেশে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি রাজ্যে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষার ক্ষেত্রে যাতে কোনওরকম খামতি না থাকে সেদিকে খেয়াল রাখা এবং রাজ্য গুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন নরেন্দ্র মোদি। এর পাশাপাশি এদিনের বৈঠকে দেশের স্বাস্থ্য কর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

 

Related articles

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...