Sunday, May 31, 2026

‘ড্রাগের নেশা সর্বনাশা’! কলকাতা পুলিশের সঙ্গে মাদকবিরোধী প্রচারে এগিয়ে এলেন দেব

Date:

Share post:

২৬ জুন, শনিবার, ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্র্যাফিকিং (International Day Against Drug Abuse and Illicit Trafficking) দিবস। মাদকের নেশায় বুঁদ হয়ে আছে যুবসমাজ। গোটা বিশ্বব্যাপী মাদকবিরোধী প্রচারে সমাজকর্মীদের সঙ্গে এগিয়ে এসেছেন বহু তারকা। এই বছর কলকাতা পুলিশের সঙ্গে মাদক বিরোধী প্রচারে এগিয়ে এলেন সাংসদ-অভিনেতা দেব। ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্র্যাফিকিং উপলক্ষ্যে বিশেষ বার্তা দিলেন ঘাটালের সাংসদ। তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পুলিশ। নিজের টুইটারেও দেব নিজেও সেটি শেয়ার করেন।

 

বিশেষ বার্তায় সাংসদ, অভিনেতার বক্তব্য, ‘কেরিয়ারে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। কখনও ভাল, কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করেছি। কিন্তু হাল ছাড়িনি। একবারও মনে হয়নি ড্রাগসের সাহায্য নেওয়া প্রয়োজন। ড্রাগস কখনই কঠিন সময়কে সহজ এবং ভাল সময়ের আনন্দকে দ্বিগুণ করে দিতে পারে না। তাই শুরুতেই ড্রাগসকে না বলুন। আপনাদের অনুরোধ করছি, ড্রাগসের নেশা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। সমস্তকিছুর ধ্বংসের মূলে ড্রাগসের নেশা। নেশা করতে হলে খেলাধূলা, গানবাজনা, ড্রামার সহায়তা নিন। এগুলো আপনার মনও ভাল রাখবে। অনেকেই হয়তো মনে মনে ভাবছেন, ড্রাগসের থেকে মুক্তি পাওয়া সম্ভব নন। কিন্তু মনে রাখবেন, মানুষ মানেই চেষ্টা। করলে ড্রাগস ছাড়া আপনি যেমন সুস্থ থাকবেন, তেমনই গোটা পৃথিবীও সুস্থতার পথে হাঁটবে। একটাই অনুরোধ, Say no to Drugs’। কলকাতা পুলিশের উদ্যোগকেও প্রশংসা করেছেন দেব।

আরও পড়ুন- দলত্যাগের জল্পনার মাঝেই নেতৃত্বকে জোড়া চিঠি রাজীবের, আমন্ত্রণ পেলেন পদ্মের বৈঠকে

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...