Saturday, June 13, 2026

সংশোধনাগারের চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালাল বন্দি

Date:

Share post:

সংশোধনাগারের চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেল সংশোধনাগারের আবাসিক। পলাতকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সংশোধনাগারের আবাসিক চিকিৎসা কক্ষে। পলাতক ওই সংশোধনাগারের আবাসিকের নাম মহাবুর সরকার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের হজরতপুর এলালায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাবুর সরকারকে কিছুদিন আগে চুরির অভিযোগে গ্রেফতার করে তপন থানার পুলিশ। এরপর তার ঠাঁই হয়েছিল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। সেখানে বন্দি থাকাকালীন অসুস্থ হওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ মহাবুর সরকারকে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল চত্বরে অবস্থিত বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের চিকিৎসা কক্ষেই চলছিল মহাবুর সরকারের চিকিৎসা। বুধবার রাতে ওই চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যায় মহাবুর সরকার। এরপরেই শোরগোল পড়ে যায় জেলায়।

ঘটনার পরে বৃহস্পতিবার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ মহাবুর সরকারের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করে। অন্যদিকে ওই চিকিৎসা কক্ষের বাথরুমের ভেন্টিলেটর ইট দিয়ে তড়িঘড়ি বন্ধ করে দেয় বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। বন্দি পালানোর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত অধরা। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন, ঘটনায় মামলা দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করেছে।





Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...