Thursday, June 25, 2026

দুর্ঘটনায় চোট পেলেন সাবিত্রী! বর্ষীয়ান অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

Date:

Share post:

বাড়িতেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর চোট পেলেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। এমনিতেই বেশ কিছুদিন ধরে সর্দি- জ্বরে বেশ কাবু ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। এমনিতেই তাঁর COPD-এর সমস্যা রয়েছে। তাঁর উপর আবার ফুসফুসের অবস্থা ভাল নয়। এই অবস্থায় আবার দুর্ঘটনা! অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই স্টার জলসার সিরিয়ালে তাঁকে না দেখতে পাওয়াও অনেকের মনেই সাবিত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল। এবার জানা গেল বাড়িতে পড়ে গেছেন তিনি। পায়ে এতটাই আঘাত লেগেছে যে হাঁটাচলা করতে পারছেন না। শ্যুটিং তো অনেক পরের কথা।

সাবিত্রী চট্টোপাধ্যায় মানেই বাঙালির স্বর্ণযুগের স্মৃতি। ইদানিং অবশ্য তাঁকে সিরিয়ালেই বেশি দেখা যায়। সম্প্রতি ‘ রোশনাই’ নামের একটি সিরিয়ালে কাজ করছেন তিনি। মাঝে ঠাণ্ডায় এতটাই কাবু হয়ে পড়েছিলেন যে নেবুলাইজ়ার নিতে হয়েছিল। টানা একমাস বের হতে পারেননি বাড়ি থেকে। একটু সুস্থ হয়ে কাজে ফিরতেই দুর্ঘটনার কবলে পরলেন তিনি। তবে অভিনেত্রীর পারিবারিক সূত্রে খবর আগের থেকে অনেকটাই ভাল আছেন তিনি। বাড়িতেই আপাতত বিশ্রামে রয়েছেন।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...