Friday, June 26, 2026

ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিককে খুন ইজরায়েলি সেনার! মোদিকে চিঠি প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ভারতীয় সেনার (Indian Army) প্রাক্তন আধিকারিককে খুনের অভিযোগ ইজরায়েলি সেনার (Israel Army) বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুলেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রী মহম্মদ মুস্তাফা (Md Mustafa)। গত ২০ মে ওই চিঠিতে মুস্তাফা লিখেছেন, ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিকের মৃত্যু আসলে ইজরায়েলি গণহত্যার এক অংশ ছাড়া কিছুই নয়। এদিকে প্রাক্তন কর্নেল বৈভব অনিল কালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও।

গাজার সাধারণ মানুষের উপর মানবাধিকার বিরোধী অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনা। মুহুর্মুহু সেই বোমাবর্ষণের জেরেই চলতি মাসে গাজায় মৃত্যু হয় রাষ্ট্রসংঘের মানবাধিকার কর্মী বৈভবের। পাশাপাশি রাষ্ট্রসংঘের ভারতীয় কর্মীর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে ইজরায়েলি হানায় রাষ্ট্রসংঘের এক কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক কর্মী। এদিকে কর্নেল বৈভবের মৃত্যুর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইলেন রাষ্ট্রসংঘের মুখপাত্র ফারহান হক। তিনি বলেন, আমরা সরকার এবং ভারতের জনগণের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, সমবেদনা জানাচ্ছি।

৪৬ বছর বয়সি কর্নেল বৈভব নাগপুরের বাসিন্দা। ১৯৯৮ সাল তিনি সেনায় যোগ দেন। ১১ নং জম্মু এবং কাশ্মীর রাইফেলসে অন্যতম সদস্য ছিলেন। এক সময় সিয়াচেনে কঠিন প্রাকৃতিক পরিবেশে সীমান্তরক্ষার দায়িত্বে ছিলেন তিনি। পরে অবসরগ্ৰহণের পর রাষ্ট্রসংঘের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে যোগ দেন। আর তার মধ্যেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...