Friday, June 26, 2026

ম্যাচের আগেই কেলেঙ্কারি,আজব কারণে উড়ল না প্লেন!

Date:

Share post:

প্লেনের বিপদ থেকে বাঁচতে যে স্লাইড থাকে সেটা হঠাৎ করে বিগড়ে যাওয়ায়  নেদারল্যান্ডস থেকে বুদাপেস্টে নির্দিষ্ট সময়ে প্লেন ছাড়ল না৷ যার নিট ফল, বুদাপেস্টে বিকেলের নির্ধারিত সময়ে চেক প্রজাতন্ত্রে যেতে পারেনি৷চেক প্রজাতন্ত্র দলের মুখপাত্র পেত্র সেডিভি জানিয়েছেন, প্রযুক্তিগত অসুবিধার কারণে বুদাপেস্টে বিকেলের নির্ধারিত সময়ে আমরা পৌঁছাতে পারিনি।

চেক প্রজাতন্ত্রের (Czech Republic) মিড ফিল্ডার অ্যালেক্স কার্ল (Alex Kral) এই অদ্ভুত প্লেন খারাপের খবর ও ছবি ট্যুইট করে লিখেছেন, আমি লেট বিমান দেখেছি, বিমান পিছিয়ে দেওয়া দেখেছি, এমনকি করোনা ভাইরাসের জেরে বিমান বাতিলের মতো ঘটনাও দেখেছি৷ তবে এরকম আজব কারণে (bizarre defect) বিমান বাতিল দেখিনি। তিনি আরও জানিয়েছেন, ভুল করে একটি উদ্ধারকার্যের স্লাইড থাকায় প্লেন ওড়েনি এই প্রথমবার হল৷
ওই উদ্ধারকারী স্লাইডের বাইরের ও ভিতর দুই দিক থেকেই ছবি পোস্ট করেছেন তিনি । সঙ্গে যোগ করেছেন হ্যাশট্যাগ , “slidesandjumpingcastles” ৷ তিনি নিছক মজা করে এই ছবি পোস্ট করলেও টিম ম্যানেজমেন্ট এত সহজ করে বিষয়টি  নেয়নি৷
ইউরো কাপে গ্রুপ – ডি থেকে তৃতীয় সেরা দল হিসেবে চেক প্রজাতন্ত্র রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে৷ তাদের প্রতিপক্ষ গ্রুপসি-র চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস (Netherlands) ৷ পুসকাস অ্যারেনায় তাদের ম্যাচ৷

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...