Monday, April 6, 2026

ফের দেশে বাড়ল দৈনিক সংক্রমণ,চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও

Date:

Share post:

চিন্তা বাড়িয়ে ফের দেশের দৈনিক সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি ছাড়াল। স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। সেইসঙ্গে খানিকটা হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৮ জনের। রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার ৭৫১ জনের।

তবে সুস্থতার হার অনেকটাই বেশি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭ হাজার ৯৪৪ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৯২ লক্ষ ৫১ হাজার ২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩। অন্যদিকে তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। একদিনে দেশে ৬৪ লক্ষ ২৫ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট ৩২ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৭৭ জন টিকা পেয়েছেন।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...