Saturday, April 4, 2026

‘মাইক্রোসফটে বিল গেটস’, টুইট করে ট্রোলড পাক প্রধানমন্ত্রী ইমরান

Date:

Share post:

গতবছর নিজের সংস্থার মাইক্রোসফট ছেড়ে দিয়েছেন বিল গেটস। তারপরও microsoft-এর সঙ্গে বিল গেটসের নাম জড়িয়ে সম্প্রতি এক টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান(imran Khan)। যার জেরে চরম ট্রোলের শিকার হলেন তিনি। অনেকেই প্রশ্ন তুলেছেন দেশের প্রধানমন্ত্রী কি জানেন না বিল গেটস(Bill gates) আর ওই সংস্থার সঙ্গে যুক্ত নন!

মাইক্রোসফট ছাড়ার পর সম্প্রতি বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ সংস্থায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সম্প্রতি পাকিস্তানে পোলিও নিরাময় কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বিল গেটসের সঙ্গে কথা হয় পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। এরপর বিল গেটসের সংস্থার ভূয়শী প্রশংসা করে একটি টুইট করেন ইমরান খান। যেখানে তিনি লেখেন, ‘গত রাতে বিল গেটসের সঙ্গে ফোনে কথা হল। সংস্থাটি যে-ভাবে পাকিস্তানে পোলিয়ো নিরাময়ের কাজ করেছে তার জন্য ওঁকে ধন্যবাদ জানিয়েছি। গত বছর এই সময়ে পোলিয়ো আক্রান্তের সংখ্যা ছিল ৫৬। এখন তা একে এসে দাঁড়িয়েছে।’

এতদূর ঠিক ছিল কিন্তু এরপর আরও একটি টুইট করেন ইমরান। তিনি লেখেন, ‘বিল গেটসকে আরও বলেছি উনি যদি পাকিস্তানে মাইক্রোসফ্‌টের কোনও ল্যাব করতে চান।’ এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করে গেটস তো ওই সংস্থার আর কোন পদে নেই। তাহলে পাক প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি রাখবেন কী করে? কেউ আবার গেটসের সংস্থা ছাড়ার পুরোনো খবরের লিংক শেয়ার করেন। কেউ লেখেন, ইমরান খানকে কেউ বলেনি যে মাইক্রোসফট থেকে বিল গত বছর পদত্যাগ করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...