Thursday, June 25, 2026

কেন বাংলা ভাগের দাবি? বিজেপি বিধায়কের বাড়ির সামনে তৃণমূলের বিক্ষোভ

Date:

Share post:

ডাবগ্রাম ফুলবাড়ির ( North Bengal) বিজেপির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের (BJP MLA Shikha Chatterjee) বাড়ির সামনে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ দেখানো হল। ডাবগ্রাম ২ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি রনি পাল জানান, বাংলা ভাগ হতে দেব না। যতদিন রক্ত আছে ততদিন বাংলা ভাগ করতে আমরা দেব না । তিনি আরো বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা ভাগের কথা বলেছেন। এই বাংলা ভাগের কথা মানুষ মেনে নেবে না । এদিকে বিধায়ক শিখা দেবী বলেন, উত্তরবঙ্গে কোনও উন্নতি গত ১০ বছরে হয়নি। উত্তরবঙ্গে যে উত্তরকন্যা দফতর রয়েছে সেখানে কোনো কাজকর্ম হয় না বলেও বিজেপির বিধায়কের দাবি । তিনি এও বললেন, শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ড জলপাইগুড়ি জেলার মধ্যে। কেন এরকম হবে! এদিকে, তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এলাকার মানুষ তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করলেও তাঁদের কথা তিনি কখনও শুনতে চান না। শিখা দেবী জানান, তিনি সকলের সঙ্গে কথা বলেন থাকেন।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...