Friday, June 26, 2026

বাড়ি পৌঁছে আবেগপ্রবণ রাষ্ট্রপতি কোবিন্দ, মাথানত করলেন জন্মভূমির কাছে

Date:

Share post:

তিন দিনের জন্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh) সফরে গিয়েছেন রাষ্ট্রপতি(president) রামনাথ কোবিন্দ(Ram nath kovind)। এই সফরের দ্বিতীয় দিন রবিবার উত্তরপ্রদেশের দেহাত জেলার কানপুরে নিজের পৈত্রিক গ্রাম পরোখে সফর করলেন দেশের রাষ্ট্রপতি। আর সেখানেই ধরা পড়লো এক বিরল দৃশ্য। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করলেন রামনাথ কোবিন্দ। এই ছবি টুইটারে শেয়ার করেছেন রাষ্ট্রপতি নিজেই। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় ছবিটি।

জানা গিয়েছে, রাষ্ট্রপতির সফরের জন্য উত্তরপ্রদেশের কানপুরে রাষ্ট্রপতির গ্রামে তৈরি করা হয়েছিল এক অস্থায়ী হেলিপ্যাড। বায়ুসেনার হেলিকপ্টারে করে সেখানে সকালে এসে পৌঁছান রামনাথ কোবিন্দ। হেলিকপ্টার থেকে নামার পর। মাথা নত করে নিজের গ্রামের মাটিকে প্রণাম করেন তিনি। পাশাপাশি এই সফরের পর টুইট করে দেশের রাষ্ট্রপতি লেখেন, “আমি যেখানেই যাই আমার গ্রামের মাটির সুগন্ধ এবং গ্রামবাসীদের স্মৃতি সর্বদা আমার হৃদয়ে বিদ্যমান থাকে। আমার জন্য পরক কেবল একটি গ্রাম নয়, এটা আমার মাতৃভূমি। যেখান থেকে আমি এগিয়ে যাওয়ার এবং দেশসেরা করার প্রেরণা পেয়েছি।” পাশাপাশি আরও একটি টুইটে তিনি লেখেন, “মাতৃভূমি এই প্রেরণা আমাকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রাজ্যসভা, রাজ্যসভা থেকে রাজভবন এবং রাজভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে দিয়েছে। জন্মভূমির সাথে জড়িত এমন আনন্দ ও গর্ব প্রকাশের জন্য সংস্কৃত কাব্যে বলা হয়েছে, ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’ অর্থাৎ জন্মদাত্রী মা ও জন্মভূমি স্বর্গের চেয়েও বড়।”

পাশাপাশি টুইটারে তিনি আরো লেখেন, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে গ্রামের আমার মত একটা সামান্য বালক দেশের সর্বোচ্চ পদের দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করবেন। কিন্তু আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এটাকে সফল করে দেখিয়ে দিয়েছে।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...