Saturday, April 4, 2026

চুম্বন বিতর্কে হ্যানককের ইস্তফার পর ব্রিটেনের নয়া স্বাস্থ্যমন্ত্রী হলেন জাভিদ

Date:

Share post:

চুম্বন বিতর্কে জড়িয়ে রাতারাতি পদত্যাগ করেছিলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক(Matt Hancock)। সেই ঘটনার পর এবার করোনা পরিস্থিতি থেকে ব্রিটেনকে সামলাতে স্বাস্থ্যমন্ত্রীর(health Minister) গুরুদায়িত্ব তুলে দেওয়া হল সাজিদ জাভিদের হাতে। শনিবার প্রধানমন্ত্রী(Prime Minister) বরিস জনসনের(Boris Johnson) কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের(Sajid Javid) নাম ঘোষণা করা হয়।

ব্রিটেনের মন্ত্রিসভায় অবশ্য একেবারেই নতুন মুখ নন সাজিদ জাভিদ। ইতিপূর্বেই ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ পদ দায়িত্ব সহকারে সামাল দিয়েছেন তিনি। শেষবার ব্রিটেনের অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতর সামালেছেন তিনি। তবে প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি ছিলেন না অর্থমন্ত্রী সাজিদ। এর ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে মতানৈক্যের জেরে ইস্তফা দিতে হয় তাঁকে। অতঃপর করোনার বাড়বাড়ন্তে এই সাজিদকের স্বাস্থ্য দপ্তরের শীর্ষে বসানোর সিদ্ধান্ত নিলেন বরিস জনসন।

আরও পড়ুন:প্রশ্ন পছন্দ না হওয়ায় সাংবাদিক সম্মেলন ছেড়ে বেড়িয়ে গেলেন বেল

উল্লেখ্য, ইংল্যান্ডে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝে করোনা বিধি ভেঙে নিজের অফিসে সহকারীর সঙ্গে গভীর চুম্বনে আবদ্ধ হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। তার সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। স্বাস্থ্যমন্ত্রীর শীর্ষ পদাধিকারীর এভাবে কোভিড বিধি ভাঙায় শুরু হয় ব্যাপক সমালোচনা। ব্যাপক বিতর্কের মাঝে পড়ে এরপর, বরিস জনসনের কাছে ইস্তফাপত্র পাঠান হ্যানকক। যেখানে তিনি লেখেন, ‘মানুষ এত কিছু হারিয়েছে এই অতিমারীতে, তাঁদের কাছে আমার জবাবদিহি করতে হবে। আমি নিয়ম ভেঙেছি। মানুষের বিশ্বাস ভেঙেছি। আমার ব্যক্তিগত জীবন এই অতিমারীর মাঝে মানুষের মনোযোগ অন্য দিকে ঘুরিয়ে দিক, আমি তা কখনওই চাই না। তাই আমি পদত্যাগ করছি।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...