Friday, June 26, 2026

‘ছবিতে রবীন্দ্রসঙ্গীত থাকলে কী আপনিই লিখবেন?’ শ্রীজাতকে কেন বললেন সাহানা?

Date:

Share post:

খুব শিগগিরি সিনেমা পরিচালনার দুনিয়ায় পা রাখতে চলেছেন শ্রীজাত। ছবির নাম, ‘মানবজমিন’। ছবিটির সুর করবেন জয় সরকার এবং ছবির সঙ্গে সঙ্গে গান বাঁধার দায়িত্বও শ্রীজাত-র। ছবি পরিচালনার খবর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই খবর নিজের ফেসবুকে তাঁর অনুরাগীদের মধ্যে ভাগ করে নেন শ্রীজাত। পরিচালকের খবর প্রকাশ পেতেই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছেবার্তা জানান টেলিদুনিয়ায় শিল্পীরা ছাড়াও আরও অনেকে। তবে অভিনন্দন জানিয়ে গায়িকা সাহানা বাজপেয়ী প্রশ্ন করেন, এই ছবিতে যদি রবীন্দ্রসঙ্গীত থাকে, সেগুলো কি আপনি লিখবেন?’গায়িকার এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া । কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় কবিকে এই কটাক্ষ সাহানার?

তবে সাহানার প্রশ্নকে এঁড়িয়ে যাননি শ্রীজাত। উত্তরে তিনি বলেছেন,’ রবীন্দ্রসঙ্গীত লিখে লিখে ক্লান্ত। ভাবছি এবার একটু রামপ্রসাদী গান লেখার চেষ্টা করব।’  সঙ্গে সাহানাকে ধন্যবাদও জানিয়েছেন নব্য-পরিচালক।

সূত্রের খবর,কটাক্ষ নয়, সাহানা নাকি শ্রীজাত-র সঙ্গে মজা করেছেন। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিতে ‘মহারাজা একি সাজে’ গান গাওয়ার সময় শ্রীজাত ও সাহানার আড্ডা বসে। সেখানে শ্রীজাত নাকি তাঁকে বলেছিলেন, এবার তিনি ভাবছেন যে রবীন্দ্রসঙ্গীতই লিখবেন। কারণ কোনও ছবিতে যদি রবীন্দ্রসঙ্গীত থাকে তাহলে বাদবাকি যত ভালো গানই থাকুক না কেন, সব ভুলে শ্রোতারা সেই রবীন্দ্রসঙ্গীতটিকেই বেছে নেবেন। তাই সেকথা মনে করিয়ে দিয়ে নব্য পরিচালকের সঙ্গে খানিকটা রসিকতা করেছেন সাহানা।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...