Monday, April 6, 2026

নেইমার নেই, সাম্বার ঝলকও নেই! কোপার নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো না ব্রাজিল

Date:

Share post:

“নেইমার, নেই হার”! এবার কোপার (Copa America) শুরু থেকে এটাই যেন ব্রাজিলের (Brazil) অলিখিত ট্যাগ লাইন। টুর্নামেন্টের শুরু থেকেই সাম্বার (Samba) ঝলকানি। সেই ধারা বজায় রেখেইএক ম্যাচ হাতে থাকতেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। কোচ তিতে (Tite) তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের (Equador) বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমার (Neymar)-সহ সুপার ইলেভেনের একঝাঁক তারকাকে। রিজার্ভ বেঞ্চ পরখ করতেই কোচের এমন ভাবনা। কিন্তু যা হওয়ার তাই হলো। না হারলেও, ম্যাচ জেতা হয়নি ব্রাজিলের। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ ১–১ গোলে ড্র হয়েছে। ১ পয়েন্ট পাওয়ার সুবাদে ইকুয়েডরও চলে গেলো কোয়ার্টার ফাইনালে।

এই ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জেতা ব্রাজিলই আজ প্রথম গোলটি দিয়েছে। ৩৭ মিনিটে এডের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে ছন্নছাড়া খেলতে শুরু করে। এই সুযোগে সমতায় ফেরে ইকুয়েডর। অঘটনের আশঙ্কা থেকে কোচ তিতে ডগলাস লুইজের বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামতেই আবার নিজেদের ছন্দ ফিরে পায় ব্রাজিল। তবে গোল করার মতো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিলিয়ানরা।

ব্রাজিল আজ শুধু নেইমারকেই নয় প্রথম একাদশে রাখেনি থিয়াগো সিলভা, কাসেমিরো, রিচার্লিসন ও গ্যাব্রিয়েল জেসুসদের। বিকল্পরা অবশ্য সাম্বার ঝলক দেখাতে পারেননি। তবু ম্যাচের প্রথম গোলটি পেয়ে গিয়েছিল ব্রাজিলই। ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। ‘বি’ গ্রুপের শীর্ষ দল শেষ আটে পাবে উরুগুয়ে কিংবা চিলিকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...