Tuesday, February 24, 2026

Breaking: আজ মিঠুনকে ফের জেরা করবে পুলিশ?

Date:

Share post:

উস্কানিমূলক মন্তব্য মামলায় হাইকোর্টে স্বস্তি মিলল না মিঠুন চক্রবর্তীর। একুশের ভোটপ্রচারের ময়দানে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে FIR দায়ের করেছিল বাংলা সিটিজেন্স ফোরাম। সম্প্রতি সেই অভিযোগ খারিজের আবেদন জানিয়ে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারকা অভিনেতা । কিন্তু তাতেও রেহাই মিলল না। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দর এজলাসে মিঠুন-মামলার শুনানি হয়েছিল । সেখানেই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যে, সোমবার ফের ভার্চুয়াল মাধ্যমে প্রবীণ অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

জানা গিয়েছে , শুক্রবার তদন্তের স্বার্থেই পুলিশের তরফে আদালতের কাছে আরও সময় চাওয়া হয়েছিল । সেই আবেদন মঞ্জুরও করেন বিচারপতি।

প্রসঙ্গত, বিজেপির (BJP) হারের পর রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে টুইট করেই মৌনব্রত ভেঙেছিলেন মিঠুন। কিন্তু সেই টুইটের ৪৮ ঘণ্টা পেরোতে না পেরতেই বাংলায় নির্বাচনী-উত্তর অশান্তির দায় গিয়ে পড়েছিল মিঠুন চক্রবর্তীর ঘাড়ে! তারকা নেতার বিরুদ্ধে অভিযোগ, ভোট প্রচারে গিয়ে সিনেমার গরম সংলাপ আউড়ে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দিয়েছেন সুপারস্টার নেতা। আর সেই অভিযোগ জানিয়েই ৬মে মানিকতলা থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন যুব তৃণমূলের দুই নেতা তথা বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল ও জয় মুখোপাধ্যায়, আইনজীবী অয়ন চক্রবর্তী। সেই প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ৫০৪, ৫০৫-সহ মোট ৬টি ধারায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
শুক্রবার বিচারপতি চন্দ প্রচারের ময়দানে মিঠুনের সিনেমার সংলাপ আওড়ানো নিয়েও প্রশ্ন তুলেছিলেন ।এই সপ্তাহেই মিঠুনের মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন অভিযোগকারী মৃত্যুঞ্জয় পাল। যদিও এই বিষয়ে এদিন কোর্টে কোনওরকম আলোচনা হয়নি। আজ সোমবার ফের পুলিশি জেরার মুখে পড়তে পারেন বিজেপির তারকা নেতা।

 

spot_img

Related articles

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...