Wednesday, June 17, 2026

মেধাবী দেবাঞ্জনের প্যাশন ছিল ফটোগ্রাফি!

Date:

Share post:

কসবার ভুয়ো টিকা কাণ্ডে (Kasba Fake Vaccination Case)  দেবাঞ্জন দেবকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। আপাতদৃষ্টিতে মেধাবী পড়ুয়া ছিল দেবাঞ্জন।কীভাবে ‘প্রতারক’ হয়ে উঠল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
দেবাঞ্জনের শিক্ষক রঞ্জিত মল্লিক জানিয়েছেন, মেধাবী ছাত্র ছিল । কিন্তু যা করেছে! এত লোককে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে। তাতে আমি মর্মাহত। এই জিনিসটা না করলেই পারত ৷
সোনারপুরের অ্যান্ড্রুজ কলেজের জুলজির প্রাক্তন অধ্যাপক রঞ্জিত মল্লিক। দেবাঞ্জন পড়তেন চারুচন্দ্র কলেজে ৷ ২০১২ এবং ২০১৩, এই দুই বছর অধ্যাপক রঞ্জিত মল্লিকের কাছে টিউশন নেন দেবাঞ্জন ৷ তিনি জানিয়েছেন, ‘পড়াশুনো ও ভালো করত। খুব হাসিখুশি ছেলে ছিল। সকলের সঙ্গে মেলামেশা করে ঘোরাফেরা করতো। পাশাপাশি ফটোগ্রাফি ওর প্যাশন ছিল ৷ ছাত্রের কীর্তিতে মর্মাহত শিক্ষক। তাঁর একটি যাত্রার দল রয়েছে। সেখানে দেবাঞ্জন একবার একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে এসে শিক্ষকের বাড়ির পাশের রাস্তায় শুটিং পর্যন্ত করেছিল বলে জানিয়েছেন তার শিক্ষক ৷২০১৬-র পর থেকে তাঁর আর যোগাযোগ হয়নি ছাত্র দেবাঞ্জনের সঙ্গে।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...