Wednesday, June 17, 2026

ত্রিপুরায় আরও ৭ দিন বাড়ল করোনা কারফিউর মেয়াদ

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি,আগরতলা:

করোনার সংক্রমণ থামেনি ত্রিপুরায়। তাই, আরও ৭ দিন বাড়ল করোনা কারফিউর মেয়াদ। কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে ত্রিপুরায় আগরতলা পুর নিগম সহ আরও ১০টি পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ জারি থাকবে ৩ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত। এছাড়া, অন্যত্র সংশ্লিষ্ট জেলা শাসক প্রয়োজন অনুযায়ী কারফিউ জারি করতে পারবেন। তিনটি পুর পরিষদ নতুন করে কারফিউর আওতায় যুক্ত হয়েছে। সাতটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করেছে প্রশাসন। সংক্রমণের হার কম হওয়ায় চারটি পুর পরিষদ এলাকায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়নি।

নয়া নির্দেশ অনুযায়ী করোনা পরিস্থিতি পর্যালোচনা করে আগরতলা পুর নিগম, রানীরবাজার পুর পরিষদ, জিরানিয়া পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, কৈলাসহর পুর পরিষদ, পানিসাগর পুর পরিষদ, খোয়াই পুর পরিষদ, ধর্মনগর পুর পরিষদ, কমলপুর পুর পরিষদ এবং সোনামুড়া পুর পরিষদ এলাকায় করোনা কারফিউ ৩ জুলাই ভোর পাঁচটা পর্যন্ত বলবৎ থাকবে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...