Monday, April 6, 2026

আইএসএফ নিয়ে ভিন্ন সুর কংগ্রেসের অন্দরে, জোট-বার্তা দিতে ফুরফুরায় মান্নান

Date:

Share post:

জোট জটে ভিন্ন সুর কংগ্রেস শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir ranjan Chowdhury) যখন আইএসএফ-এর জোটের কথা মানছেন না, স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কংগ্রেসের সঙ্গে কোনদিনই আব্বাস সিদ্দিকির দলের জোট হয়নি- সেখানে দাঁড়িয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা আবদুল মান্নান বলছেন উল্টো কথা। কার্যত অধীরের দাবিকে নস্যাৎ করে তাঁর মতে, কংগ্রেস হাইকমান্ডের নির্দেশেই জোট হয়েছিল। এবং তিনি একমাত্র দিল্লির নির্দেশই পালন করেন। আর সেই জোট বার্তা দিতেই রবিবার ফুরফুরা শরিফের (Furfura Sharif) যান আবদুল মান্নান (Abdul Mannan)।

রবিবার ফুরফুরা শরিফে গিয়ে আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui) এবং বিধায়ক নওশাদের সঙ্গে দেখা করেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা। আবদুল মান্নান। তারপর তিনি বলেন, দিল্লির নির্দেশেই জোট হয়েছিল। ভোট পরবর্তী সময়ে সেই জোট ভাঙার কথা বলেনি কেউই। সেই কারণেই জোটের একমাত্র জনপ্রতিনিধির পাশে থাকা উচিত।

ফুরফুরা শরিফে এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আবদুল মান্নান। কথা বলেন আব্বাস সিদ্দিকির সঙ্গেও। বৈঠক শেষে তিনি বলেন, “প্রদেশ কংগ্রেসে আমার থেকে প্রবীণ আর কেউ নেই। আমি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) নির্দেশে চলি। জোট ভাঙতে হলে সোনিয়া গান্ধী যেদিন আমাকে বলবেন যে আর জোটে যাওয়া হবে না, তাহলে সেদিন যাব না”। তার এই মন্তব্যের পর এই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যখন বারবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front)সঙ্গে কংগ্রেসের জোট অস্বীকার করছেন, সেখানে আবদুল মান্নানের এই বক্তব্য নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

কিন্তু হঠাৎ ফুরফুরা শরীফের কেন? মান্নান বলেন, জোটের একমাত্র প্রার্থী আইএসএফের (Isf) নওশাদ সিদ্দিকি ভাঙড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি তাঁর নিজের এলাকায় যেতে পারছেন না, ঘরভাড়া পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ানোর জন্যই তিনি ফুরফুরায় গিয়েছেন। নওশাদ সিদ্দিকির মতে, জোটের ভরাডুবি হওয়ায় অনেকেই জোটের কথা অস্বীকার করতে চাইছেন। তার মানে এই নয় যে জোট হয়নি। হারের কারণে আত্মসমালোচনা হওয়া উচিত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...