Monday, April 6, 2026

খাস কলকাতায় ফরওয়ার্ড ব্লক বিলি করছে ‘স্পেশাল লকডাউন বিরিয়ানি’

Date:

Share post:

বাম শরিক ফরওয়ার্ড ব্লককে বিরিয়ানি সরবরাহ করতে দেখা গেল আবার খাস কলকাতায়।
করোনা পরিস্থিতিতে পিছিয়ে পড়া মানুষের পাশে প্রথম থেকেই আছে সিপিএম।
এবার বাঙালির প্রিয় বিরিয়ানির তালিকায় নাম লিখিয়ে ফেলল ফরওয়ার্ড ব্লকের  ‘লকডাউন বিরিয়ানি’।

জানা গিয়েছে , কলকাতার ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে প্রতিদিন প্রায় ৫০০ লোককে বিনামূল্যে এই বিরিয়ানি বিলি করছে ফরওয়ার্ড ব্লক।
কিন্তু লকডাউন বিরিয়ানি কেন? সংগঠনের নেতারা জানিয়েছেন, কোনও দিন মাটন, কোনওদিন চিকেন আবার কোনও দিন ডিম বিরিয়ানি করা হয়। বিরিয়ানিটা কমন হলেও যেদিন যেটা জোগাড় করা সম্ভব সেটা দেওয়া হয়। তাই এলাকার মানুষ ভালোবেসে নাম দিয়েছেন ‘স্পেশাল লকডাউন বিরিয়ানি’।

২২ জুন দলের ৮২ তম প্রতিষ্ঠা দিবসে সংগঠনের সদস্যদের নিয়ে তৈরি ‘আজাদহিন্দ ভলেন্টিয়ার্সে’র উদ্যোগ এই বিরিয়ানি বিলি শুরু করা হয়েছে। দলের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দোপাধ্যায় বলেছেন, করোনা পরিস্থিতিতে কখনও লকডাউন, কখনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে প্রশাসনের তরফে। এর ফলে বহু মানুষ অর্থনৈতিক ভাবে সমস্যায় পড়ছেন। অনেকের রোজগার কমেছে। কারও কারও কাজ বন্ধও হয়ে গিয়েছে। বাইরে বেরোলে করোনার ভয়, বাড়িতে থাকলে না খেয়ে মরার অবস্থা। এমন সময় মানুষের পাশে দাঁড়াতে দলের কলকাতা জেলা সংগঠনের তরফে এই ক্যান্টিন চালানো হচ্ছে। আর বিরিয়ানিতে কম সময়ে ভালো মানের সুস্বাদু খাবার পরিবেশন করা যায়। এরই পাশাপাশি, বিরিয়ানি খেলে কলকাতার মানুষ সব চাইতে বেশি খুশি হয় তাই অন্য কিছু না করে বিরিয়ানি করা হচ্ছে ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...