Tuesday, March 17, 2026

কবীর সুমনকে দেখতে এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী 

Date:

Share post:

অসুস্থ কবীর সুমনকে (Kabir Suman) দেখতে হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee)। শিল্পী কবীর সুমনকে (Kabir Suman) দেখতে সোমবার বিকেলে এসএসকেএম-এ(sskm) আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। এদিন নবান্ন থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে প্রায় আধঘন্টা মুখ্যমন্ত্রী উডবার্ন ওয়ার্ডে ছিলেন। কবীর সুমনের চিকিৎসার ব্যাপারে উপস্থিতি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন । বিস্তারিতভাবে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর নিচে নেমে আসেন। রবিবার গভীর রাতেই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন কবীর সুমন। কোভিড টেস্ট সহ নানা ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। শিল্পীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...