Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন পেশ মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে আজ, সোমবার কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নির্দিষ্ট আবেদন পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷ আগামীকাল, মঙ্গলবার নারদ-মামলায় এই আবেদনের শুনানি হবে পাঁচ বিচারপতির বেঞ্চে৷

গত শুক্রবার শীর্ষ আদালতে বিচারপতি বিনীত সারিন ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর এজলাসে মুখ্যমন্ত্রীর তরফে সওয়ালে বলা হয়, কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চালু থাকা নারদ- মামলায় CBI তাঁকে পক্ষভুক্ত করেছে৷ অথচ তাঁর হলফনামা জমা নেয়নি হাইকোর্ট। গত ৯ জুন তাঁর হলফনামা গ্রহণ করতে অস্বীকার করেছে বৃহত্তর বেঞ্চ। যে বিষয়টি সামনে এনে CBI নারদ- মামলায় তাঁকে পক্ষভুক্ত করেছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য পেশ করতে চান হলফনামার মাধ্যমে৷ নিজের বক্তব্য জানানোর সুযোগ থেকে, তাঁকে বঞ্চিত করেছে বৃহত্তর বেঞ্চ৷ বৃহত্তর বেঞ্চে তাঁকে হলফনামা পেশ করার অনুমতি দেওয়া হোক৷ এই একই আর্জি জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য সরকারও৷ একইসঙ্গে সব আবেদনের শুনানি হয় বিচারপতি সারিন ও বিচারপতি মাহেশ্বরীর এজলাসে৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশের শীর্ষ আদালত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন গ্রহণ করে জানায়, নারদ- মামলায় হলফনামা জমা নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে নতুন করে আবেদন জানাতে হবে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকারকে। অগ্রাধিকারের ভিত্তিতে সেই আবেদন খতিয়ে দেখার জন্য কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চকে নির্দেশও দেয় শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে,

(১) হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং রাজ্য সরকার, তিন পক্ষকেই নতুন করে আবেদন পেশ করে জানাতে হবে, ‘ইতিমধ্যেই দাখিল করা আমাদের হলফনামা গ্রহণ করা হোক৷’ এই আবেদন করতে হবে আগামী ২৮ জুন৷
(২) এই আবেদনের কপি আগাম পাঠাতে হবে CBI-সহ সব পক্ষকে৷

(৩) CBI প্রয়োজন মনে করলে এই আবেদনের জবাব দিতে পারবে৷

(৪) হাইকোর্টে বিচারাধীন নারদ-কাণ্ডের মূল মামলা শোনার আগেই বৃহত্তর বেঞ্চকে মুখ্যমন্ত্রী-সহ বাকিদের তরফে পেশ করা নতুন আবেদনের নিষ্পত্তি করতে হবে ২৯ জুন৷

সর্বোচ্চ আদালতের এই নির্দেশের ভিত্তিতেই এদিন বৃহত্তর বেঞ্চে সংশ্লিষ্ট আবেদন দাখিল করেছেন মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...