Wednesday, March 11, 2026

কোপা আমেরিকা কাপে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা, ৪-১ গোলে উড়িয়ে দিল বলিভিয়াকে

Date:

Share post:

কোপা আমেরিকা( copa America ) কাপে দুরন্ত জয় পেল আর্জেন্তিনা( Argentina)। মঙ্গলবার সকালে তারা ৪-১ গোলে উড়িয়ে দিল বলিভিয়াকে(bolivia)। ম‍্যাচে জোড়া গোল মেসির( messi)। এদিন গোল করার পাশাপাশি রেকর্ড ও গড়লেন তিনি। দেশের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেললেন মেসি। এই রেকর্ডটা ছিল জেভিয়ার মাসচেরানোর দখলে। তিনি ১৪৭টি ম্যাচ খেলেছিলেন। বলিভিয়ার বিরুদ্ধে নেমে মেসি ১৪৮ তম ম্যাচ খেলে ফেললেন।

ম‍্যাচের শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখতে পাওয়া যায় আর্জেন্তিনাকে। ৬ মিনিটে প্রথম গোলটি করে  আর্জেন্তিনাকে ১-০ গোলে এগিয়ে দেন আলেয়ান্দ্রো গোমেজ। এরপর ৩১ মিনিটে পেনাল্টি পায় মেসিরা। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকু ভুল করেননি মেসি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্তিনাকে ২-০ এগিয়ে দেন তিনি। ৪২ মিনিটে ফের গোল করলেন মেসি। এই নিয়ে দেশের হয়ে ৭৫তম গোলটা করে ফেললেন লিও। আর সেইসঙ্গে আর্জেন্তিনা এগিয়ে গেল ৩-০ ব্যবধানে।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও যেন আক্রমণের ঝাঁঝ বজায় রাখে আর্জেন্তিনা। তবে পাল্টা আক্রমণ করতে ভুল করেনি বলিভিয়া। ম‍্যাচের ৬০ মিনিটে গোল করে বলিভিয়ার ১-৩ করেন সাভেদ্রা। আর ম‍্যাচের ৬৫ মিনিটের মাথায় আর্জেন্তিনার হয়ে চতুর্থ গোলটি করেন মার্তিনেজ।

আরও পড়ুন:ইউরো কাপে অঘটন,সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিল ফ্রান্স

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী 

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি...

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...