Saturday, April 4, 2026

স্বস্তি দিয়ে অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ, হাজারের নীচে নামল মৃত্যুও

Date:

Share post:

উদ্বেগ কমিয়ে দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামল। পাল্লা দিয়ে কমল মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নেমে ৩৭ হাজার ৫৬৬ জন হয়েছে। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হলেন, ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ জন। সেইসঙ্গে মৃত্যু কমে হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯০৭ জনের।দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জনের।

পাশাপাশি সক্রিয় রোগী কম হওয়ার প্রবণতা অব্যাহতই রয়েছে।এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা, ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৬ হাজার ৯৯৪।

রবিবারের তুলনায় সোমবার টিকাকরণ অনেকটাই বেশি হয়েছে। চিকিৎসকদের কথায় করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাকরণই একমাত্র উপায়। ডেল্টা প্রজাতিকে আপাতত সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখান থেকেই রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস। বিশেষজ্ঞদের মতে ভারতে এই প্রজাতির হাত ধরেই আসতে চলেছে তৃতীয় ঢেউ। তাই সম্প্রতি কেন্দ্র ডেল্টা প্লাস নিয়ে আলাদা ভাবে নির্দেশিকা জারি করে জানিয়েছে, এই নতুন প্রজাতি যথেষ্ট উদ্বেগের বিষয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...