Saturday, April 4, 2026

”বিকৃত মানচিত্র” কাণ্ড: গ্রেফতার টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরী

Date:

Share post:

ভারতের ”বিকৃত মানচিত্র” (Distorted Map) কাণ্ডের অভিযোগে এবার টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে (Manish Maheswari) গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)।

মণীশের বিরুদ্ধে বুলন্দ শহরে বজরং দলের নেতা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়ন টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে।
”বিকৃত মানচিত্র” কাণ্ডে মণীশ মাহেশ্বরীকে ভারতীয় দন্ডবিধির ৫০৫(২) নম্বর ধারা ও আইটি অ্যাক্টের ৭৪ নম্বর ধারায় FIR দায়ের হয়।

উল্লেখ্য, ভারত ভূখণ্ডের বাইরে জম্মু-কাশ্মীর ও লাদাখ! গতকাল, সোমবার টুইটারের “Tweep Life” বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়। আর টুইটার ইন্ডিয়ারবেই ”বিকৃত মানচিত্র”-কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। আর এরপর ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই আটক হলেন টুইটারের ম্যানেজিং ডিরেক্টর।

আরও পড়ুন:ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে গ্রেফতার দেবাঞ্জন দেবের আরও ২ সহযোগী, মামলার তথ্য চেয়ে পাঠাল ইডি

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...