Wednesday, June 17, 2026

নতুন লুকে হৃত্বিক, দেখে ফের প্রেমে পড়লেন স্ত্রী সুজান!!

Date:

Share post:

বয়স ৪৭ । কিন্তু কে বলবে এই চেহারা দেখে যে ৫০ এর দোরগোড়ায় পৌঁছতে চলেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) !! বলিউডে বরাবরই তিনি ফিটনেস ফ্রিক নায়ক (fitness freak hero of Bollywood) হিসেবে পরিচিত। দিন দিন বয়স বাড়ছে। কিন্তু তাঁর শরীর তা বুঝতে দেয় না কখনও। এখনো তারুণ্য ঝরে পড়ছে। যৌন আবেদন কোনও উঠতি নায়কের চেয়ে এতোটুকু কম নয়। সম্প্রতি অভিনেতা নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। মাথায় টুপি, চোখে রোদচশমা। একেবারে বেয়ার এন্ড বোল্ড বডি লুকের ছবি। তাঁর ফিটনেস ব্র্যান্ড (fitness band hrx) ‘এইচআরএক্স’-এর জন্য ক্লিক করা হয়েছিল ছবিটি। এবং তাঁর একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়াতে (social media)।

 

হৃত্বিকের এ হেন লুক দেখে আমজনতা তো পাগল। কিন্তু জানেন কি মাথা ঘুরে গেছে হৃত্বিকের প্রাক্তন স্ত্রী সুজা়ন(ex wife Susan Khan) খানেরও? ‘শার্টলেস’ঋত্বিক রোশনকে ক্যামেরার পোজ দিতে দেখে নিজেকে আটকাতে পারেননি সুজা়ন। এই ছবিটি পোস্টের কয়েক ঘন্টার মধ্যে, সুজা়ন নিজের প্রাক্তন স্বামীকে ট্যাগ করে কমেন্ট করেছেন, ‘তোমাকে একুশের দেখাচ্ছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন হাততালির ইমোজিও।। অভিনেতা অনিল কাপুর(Anil Kapoor)ও হৃত্বিকের শার্টলেস লুকের প্রশংসা করেছেন। লিখেছেন, ‘অবিরতভাবে নিজের মাত্রা বাড়িয়ে চলেছ’। হৃত্বিক ছবির ক্যাপশনে লেখেন ‘ভাল ক্যাচ’ আর সঙ্গে জুড়ে দেন ‘থাম্বস আপ’ ইমোজি।

যদিও এই ছবি নিয়ে বলিউডে অন্য গুঞ্জন। মাত্র কয়েকদিন আগেই ‘কৃশ ৪’ ছবি শুরুর কথা ঘোষণা করেছেন হৃত্বিক। আর তার ঠিক পরপরই হৃত্বিকের এই ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল। ঋত্বিক অনুরাগী এবং বলিউডের চিত্র সমালোচকরা কিন্তু দুয়ে দুয়ে চার করছেন । তাদের দাবি এই লুক আগামী ছবি কৃশ ৪’ এর। যদিও এ বিষয়ে নির্মাতারা এখনও প্রকাশ্যে কিছু বলেননি।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...