Sunday, March 1, 2026

সেঞ্চুরির পথে পেট্রোল, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম

Date:

Share post:

৯০ পেরিয়েছে আগেই। এবার ক্রমশ সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের দাম! পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। ভোট পরবর্তীকালে জ্বালানির দামবৃদ্ধি রুটিনে পরিণত হয়েছে। আজ কলকাতায় লিটার প্রতি ৩৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। মঙ্গলবার লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯২ টাকা ৩ পয়সা হয়েছে। পেট্রোলের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তদের।

মাঝে একদিনের বিরতি। রবিবারের পর ফের মঙ্গলবার দাম বাড়ল জ্বালানির। কলকাতা ছাড়াও দেশের অন্য মেট্রো সিটিতে পেট্রোলের দাম লিটার পিছু ৩১ পয়সা থেকে ৩৫ পয়সা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ থেকে ৩০ পয়সা। মে মাসে থেকে জুন মাস পর্যন্ত এইনিয়ে জ্বালানির দাম ৩২ বার বৃদ্ধি পেল। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৮.৮১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.১৮ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা।  গত মাসেই দেশের বাণিজ্যনগরীতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে এদিন ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা। চেন্নাইতেও পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা বেড়েছে। চেন্নাইতে পেট্রোলের নতুন দাম হয়েছে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা।

করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।

অর্থনীতিবিদদের একাংশের যুক্তি, একটা স্তরে সরকারের উচিত দাম নিয়ন্ত্রণ করা। তাঁদের মতে, এটা জরুরি পণ্য। এর সঙ্গে বাজারের অন্য পণ্যের দামের ওঠানামা যুক্ত। এর দায় এড়াতে পারে না সরকার। একটা স্তরে দাম নিয়ন্ত্রণ করা উচিত।

spot_img

Related articles

বিশ্বকাপজয়ী রিচার নামেও অ্যাজুডিকেশনের স্ট্যাম্প, কমিশনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন, বাংলা তথা দেশের গর্ব। কিন্তু নির্বাচন কমিশনের স্ক্যানারে পাশ করতে পারলেন না রিচা ঘোষ(Richa...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রবিবার দেশ জুড়ে বাতিল ৪৪৪ বিমান!

ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতেই মাসের প্রথম দিনেই কয়েকশো বিমান বাতিলের...

স্টেশন পুনর্নির্মাণের কাজের জন্য তিন মাস পুরীগামী একাধিক ট্রেন বাতিল!

পর্যটক থেকে পুণ্যার্থীদের সকলের মাথায় হাত! একসঙ্গে এত ট্রেন বাতিল? গরমের ছুটি পড়লেই পুরীতে জগন্নাথ দর্শনের হিড়িক শুরু...

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...