Wednesday, June 24, 2026

বিধায়ক-পরিচালক রাজের সৌজন্যে এককাট্টা টলিপাড়া! বুধবার শুরু ধারাবাহিকের শুটিং

Date:

Share post:

অবশেষে জট কাটলো টলিউডে (Tollywood)। অনিশ্চয়তা, অপেক্ষার অবসান। আগামিকাল, বুধবার থেকে ফের সচল হচ্ছে টলিপাড়া। লাইট, সাউন্ড, একশন নিয়ে নতুন ধারাবাহিকের শুটিং শুরু। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও প্রখ্যাত পরিচালক (Director) তথা ব্যারাকপুরের (Barrackpur) তৃণমূল বিধায়ক (TMC MLA) রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সৌজন্যে মিললো সমাধান সূত্র। মিটে গেলো আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজক গিল্ডের মতবিরোধ।

প্রসঙ্গত, টলি পাড়ায় নতুন যে সব ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হয়ে গিয়েছিল, সেইসব ধারাবাহিকের শুটিং শুরু হবে আগামিকাল। এ প্রসঙ্গে বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “ছোটখাটো কিছু ভল বোঝাবুঝি ছিল, যা মিটে গিয়েছে। একটি পরিবারের মধ্যে যেমনটি হয়ে থাকে আমরা সবাই এক পরিবারের। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও প্রযোজক গিল্ড, সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটেছে। সকলেই ইন্ডাস্ট্রির ভাল চান।”

আরও পড়ুন- বিজেপির বৈঠকে নাড্ডার ‘অপপ্রচার’, দেখে নিন বাস্তবটা কী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...