Monday, April 6, 2026

বাংলাকে তুলনায় কম টিকা দিয়েছে কেন্দ্র: খতিয়ান তুলে ফের সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে টিকাকরণ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপির (Bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Jp Nadda)। মঙ্গলবার, বিজেপির বৈঠকে তিনি এ বিষয়ে রাজ্যের বিরুদ্ধে মন্তব্য করেন। 24 ঘণ্টা পরেই নাম না করে এর জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে কেন্দ্র। বিজেপি শাসিত রাজ্যগুলিকে অনেক বেশি পরিমাণ টিকা পাঠানো হয়েছে। অথচ বাংলায় চাহিদার তুলনায় অনেক কম পরিমাণে টিকা পাঠিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার নিজের খরচ করে টিকা কিনেছে।

 

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রাজ্য টিকা (Vaccine) কিনে বিনামূল্যে রাজ্যবাসীকে তা দেবে। তারপরে বিনামূল্যে টিকার কথা ঘোষণা করে মোদি সরকার। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে জানান, বাংলায় এখনও পর্যন্ত দু’কোটি 17 লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে 1 কোটি 99 লক্ষ ভ্যাকসিন পাওয়া গিয়েছে। বাকি 1 কোটি 98 লক্ষের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

 

কেন্দ্রের রিপোর্টে প্রকাশিত ভ্যাকসিন নষ্ট হওয়ার তালিকায় সবচেয়ে ভালো ফল বাংলার। এ রাজ্যে সবচেয়ে কম ভ্যাকসিন নষ্ট হয়েছে। ঝাড়খন্ড বা কেরলে অনেক বেশি ভ্যাকসিন নষ্ট হয়েছে।

• ইতিমধ্যেই রাজ্যে 41 লক্ষ সুপার স্প্রেডারকে টিকা দেওয়া হয়েছে।

• রাজ্য সরকার 59 কোটি টাকা খরচ করে সরাসরি প্রস্তুতকারী সংস্থা থেকে ভ্যাকসিন কিনেছে।

 

কলকাতায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর বিষয়টি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা ফলে এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেটি সামনে আসার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। এই ঘটনার তদন্তে সিট (Sit) গঠন করা হয়েছে পাশাপাশি মূল অভিযুক্ত-সহ আরো অনেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

 

মুখ্যমন্ত্রী বলেন, জালিয়াতরা প্রতারণার জাল ছড়াতে অনেক রকম চালাকি করে। বিভিন্ন সময় প্রভাবশালীদের সঙ্গে ছবি তুলে সেটি পরে ব্যবহার করে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

 

 

 

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...