Friday, April 3, 2026

ইউরো কাপের শেষ ষোলোর ম‍্যাচে জার্মানির বিরুদ্ধে দুরন্ত জয় ইংল‍্যান্ডের

Date:

Share post:

মঙ্গলবার ইউরো কাপে ( Euro cup) শেষ ষোলোর ম‍্যাচে জার্মানির( Germany ) বিরুদ্ধে দুরন্ত জয় পেল ইংল‍্যান্ড( England )। এদিন জোয়াকিম লোর ছেলেদের ২-০গোলে উড়িয়ে দিল সাউথগেটের দল। এই জয়ের ফলে ইউরো কাপে শেষ আটের রাস্তা পাকা করল হ‍্যারি কেনরা। এই জয় দিয়ে যেন গ্যারেথ সাউথগেটের ২৫ বছর আগের ক্ষতে প্রলেপ লাগিয়ে দিলেন রহিম স্টারলিং ও হ্যারি কেনরা।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণের দাপট দেখায় ইংল‍্যান্ড। ডিফেন্স থেকে উঠে এসে হ্যারি ম্যাগুইয়র সুযোগ পেয়েও হাতছাড়া করেন। ওপর দিকে জার্মানির তরফ থেকে কাই হাভের্তস ও টিমো ওয়ের্নের গোল করতে গিয়ে খেই হারিয়ে ফেলেন। যার ফলে প্রথমার্ধ থাকে গোলশূন‍্য।

ম‍‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের দাপট বজায় রাখে সাউথগেটের দল। ম‍্যাচের ৭৫ মিনিটে গোল করে ইংল‍্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন স্টার্লিং। এরপর পাল্টা আক্রমণ চালায় জার্মানিরা। এরপর জার্মানি গোল করার সেরা সুযোগও পেয়েছিল। একা জর্ডান পিকফোর্ডকে পেয়েও বল টার্গেটে রাখতে পারেননি টমাস মুলার। এরপর যেন আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইংল‍্যান্ড। ম‍্যাচের ৮৬ মিনিটে ইংল‍্যান্ডের হয়ে ২-০ করেন হ‍্যারি ক‍েন।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...