Monday, March 16, 2026

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের কাছে তলব হাইকোর্টের

Date:

Share post:

কসবার ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে
রাজ্য সরকারের পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷ আগামী শুক্রবার, ২ জুলাইয়ের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে৷

ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের CBI তদন্ত-সহ অন্যান্য দাবির ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আপাতত চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে একইসঙ্গে সব ক’টি মামলার শুনানি শুরু হয়েছে৷ অন্যতম মামলাকারী তাপসকুমার মাইতির তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালের শুরুতেই দাবি করেন, এই মুহুর্তেই ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডের যাবতীয় নথি আদালতের নিজের হেফাজতে নেওয়া প্রয়োজন৷ না হলে সঠিক সময়ে অনেক নথির দেখা নাও মিলতে পারে৷ আর এক আবেদনকারী বিজেপি যুবমোর্চার নেতা তরুণজ্যোতি তেওয়ারির তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য কলকাতা পুলিশের তদন্তে এখনই স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান৷
হলফনামায় বলা হয়েছে, ভুয়ো- ভ্যাকসিন কাণ্ড এবং অভিযুক্ত
দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় নথি ও তথ্য কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হোক৷

এদিনের শুনানিতে আদালত একাধিক প্রশ্ন করেন সরকারি কৌঁসুলি অনির্বাণ রায়কে৷

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – একজন প্রতারক, নিজেকে IAS পরিচয় দিয়ে গোটা রাজ্যে ঘুরে বেড়ালেন৷ তাঁর সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এক মঞ্চে অনুষ্ঠান করলেন, সর্বত্র ব্যুরোক্র্যাট হিসেবে ওই প্রতারক বলে বেড়ালেন কিভাবে ? কি করছিলো পুলিশ প্রশাসন ?

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – ওই ব্যক্তি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশের কিছু অফিসারও ছিলেন? কি করে এটা সম্ভব? আইন নীরব ছিলো কেন ?

◾বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় – ওই ব্যক্তি নিজেকে IAS পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ভ্যাকসিন- ক্যাম্প করেছেন। কলকাতা পুরসভার কমিশনার, যুগ্ম- কমিশনার কি করছিলেন? সরকারি আইনজীবী এ সবের উত্তর দিন৷

◾ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি – পশ্চিমবঙ্গেই এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সম্ভব৷

রাজ্য সরকারের আইনজীবী অনির্বাণ রায় রিপোর্ট পেশের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় চাইলেও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই ধরনের অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ৷ তাই আদালত এই মামলা দ্রুত শুনতে চায়৷ আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ সেদিনই হবে পরবর্তী শুনানি৷

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...