Tuesday, April 7, 2026

আর যেতে হবে না ভিন রাজ্যে, বাংলায় হচ্ছে আরও দুটি ক্যানসার হাসপাতাল: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের বহু মানুষ ক্যানসারের চিকিৎসা ভিন রাজ্যে পাড়ি দেন। অনেকেই যান মুম্বই, চেন্নাই বাবেঙ্গালুরুর। কিন্তু অনেকের পক্ষেই সেই ধরনের চিকিৎসা করানো সম্ভব হয় না। এই সমস্যার সমাধানে বড়সড় পদক্ষেপ করল রাজ্য। বাংলা আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। টাটা মেমোরিয়ালের (Tata Memorial) সঙ্গে যৌথ উদ্যোগে এসএসকেএম (Sskm) এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দুটি ক্যানসার হাসপাতাল তৈরি হবে।

 

মমতা বলেন, “রাজ্যের ২৫ শতাংশ ক্যানসার রোগী মুম্বইয়ে (Mumbai) টাটা ক্যানসার হাসপাতালে চিকিৎসা করাতে যান। কিন্তু অনেকক্ষেত্রেই সেখানে গিয়ে তাঁদের থাকা-খাওয়ার অসুবিধায় পড়তে হয়। চিকিৎসককে দেখানোর তারিখ পান না”। আর সেকারণেই টাটা মেমোরিয়ালের সঙ্গে যোগাযোগ করে রাজ্য সরকার। মুম্বইয়ে টাটার ক্যানসার হাসপাতালের ধাঁচে, রাজ্যে আরও দুটি ক্যানসার হাসপাতাল তৈরি করা হবে। টাটা মেমোরিয়ালের সঙ্গে যৌথ উদ্যোগে হাসপাতাল তৈরি করবে সরকার।

 

ক্যান্সারের চিকিৎসায় টাটা মেমোরিয়ালের সুনাম বহুদিনের। এ রাজ্যে টাটার একটি ক্যানসার হাসপাতাল আছে। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, রাজ্যে আরও দুটি উন্নতমানের ক্যানসার হাসপাতাল হচ্ছে। ফলে ক্যানসার চিকিৎসায় রাজ্যবাসীর বেশিরভাগ ক্ষেত্রেই ভিনরাজ্যে যাওয়ার প্রয়োজন হবে না।

 

 

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...