Wednesday, June 24, 2026

নতুন ৮ টি থানা পাচ্ছে বারাকপুর পুলিশ কমিশনারেট, লাগাতার অশান্তির জেরে বিশেষ নজর ভাটপাড়া, জগদ্দলে

Date:

Share post:

১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের আগেই নতুন ৮টি থানা পেতে চলেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। এই মুহূর্তে কমিশনারেটের অধীনে মোট ১৫ টি থানা রয়েছে। বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা বলেছেন, অপরাধ দমনের জন্যই এই ব্যবস্থা। পরে এই কমিশনারেটে ৪০ থেকে ৫০টি থানা তৈরির পরিকল্পনা রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক নতুন থানাগুলিঃ

* বেলঘড়িয়া থানা ভেঙে হচ্ছে কামারহাটি ও দক্ষিণেশ্বর থানা।

* নাগেরবাজার থানা হচ্ছে দমদম থানা ভেঙে হচ্ছে।

* শিউলি-মোহনপুর নিয়ে তৈরি হচ্ছে মোহনপুর থানা।

* কাউগাছি ১ নম্বর ও কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে বাসুদেবপুর থানা।

আরও পড়ুন-চালু হল ‘জয় বাংলা’ বাস, নিখরচায় মিলবে পরিষেবা

* জেটিয়া থানা তৈরি হচ্ছে বীজপুরের গ্রামীণ অংশ নিয়ে।

* হালিশহর পুর এলাকায় গড়ে উঠেছে নতুন হালিশহর থানা।

* নৈহাটি পুরসভা নিয়ে থাকছে নৈহাটি থানা।

* নৈহাটি গ্রামীণ এলাকায় শিবদাসপুর ও মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে তৈরি হচ্ছে শিবদাস পুর থানা।

* লাগাতার অশান্তির কারণে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে ভাটপাড়া, জগদ্দলের দিকে। বারুইপাড়া, রুস্তম গুমটি ও গোলঘর এলাকায় তৈরি হচ্ছে নতুন তিনটি পুলিশ আউটপোস্ট।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...