Saturday, April 4, 2026

গুপ্তচর হানকে এবার নিজেদের হেফাজতে নিল লখনউ এটিএস

Date:

Share post:

চিনা গুপ্তচর হান জুনকে(Han jun) এবার নিজেদের হেফাজতে নিল লখনউ এটিএস। বুধবার রাতে মালদহ জেলা সংশোধনাগারে থেকে হানকে নিয়ে ট্রেনে করেই রওনা দেন এটিএস(ATS) আধিকারিকরা। এর আগে হানকে দফায় দফায় জেরা করেছে রাজ্য পুলিশের এসটিএফ(STF)। জানা গিয়েছে, লখনউয়ের(Lucknow) সিজিএম আদালতে তোলা হবে অভিযুক্তকে।

জানা গিয়েছে, হানের বিরুদ্ধে লখনউ এটিএসএর কাছে একাধিক অভিযোগে মামলা রয়েছে। যার জেরেই বুধবার মালদহে(Malda) আসেন লখনউ এটিএসের আধিকারিকরা। প্রোডাকশন রিমান্ডে তাঁরা জেল থেকেই হানকে নিয়ে যান লখনউ। এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া হানের কাছ থেকে এখনও পর্যন্ত যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে তার বেশির ভাগেরই পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হানের মোবাইল পেনড্রাইভে যে তথ্য রয়েছে তা ম্যান্ডারিন ভাষায় লেখা। এই অবস্থায় তার থেকে উদ্ধার হওয়া নানা জিনিসপত্র, ইলেকট্রনিক গ্যাজেটস ইত্যাদি পাঠানো হয় হায়দরাবাদের ইন্ডিয়ান ফরেনসিক সায়েন্স ল্যাবে। সেখানে ফরেনসিক করা হচ্ছে।

আরও পড়ুন:কোভিড বিধি মেনে বিধানসভায় আসন বিন্যাস, মন্ত্রীদের ঘরে নয়া ফলক

প্রসঙ্গত, চলতি মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করা হয় চিনা নাগরিক হান জুনেইকে। মূলত গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কিছুদিন আগেই হানের তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য পুলিশের এসটিএফকে। এমনকি চিনা নাগরিকের সঙ্গে চিনের সামরিক বাহিনীর যোগাযোগ থাকার সম্ভাবনাও ক্রমে জোরাল হচ্ছে। পাশাপাশি তাঁর সঙ্গে হাওয়ালাযোগের বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কিন্তু সেই হানকে ‘গুপ্তচর’ বলায় আপত্তি জানায় ভারতে অবস্থিত চিনা রাষ্ট্রদূতের অফিস।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...