Wednesday, June 24, 2026

প্রথা ভেঙে স্বামীর শেষযাত্রায় কাঁধ দিলেন মন্দিরা, প্রশংসা নেটিজেনদের

Date:

Share post:

সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে ভালো বন্ধু স্বামী রাজ কৌশলকে (Raj Kaushal) চোখের জলে চিরবিদায় জানিয়েছেন। তবে শেষযাত্রায় যেভাবে প্রথা ভেঙে স্বামীর ফুলে মোড়া শবদেহ তুলে নিলেন নিজের কাঁধেও, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আর এমন কাজের জন্য সমবেদনা ও শোকবার্তার পাশাপাশি প্রশংসাও কুড়িয়ে নিলেন অভিনেত্রী মন্দিরা বেদী (Actress Mandira Bedi)। মন্দিরাকে কুর্ণিশ জানালেন নেটিজেনরা।

 

রীতি অনুযায়ী, শবদেহ কাঁধে তুলে শ্মশান ঘাটের (Burning Ghat) দিকে এগিয়ে যান পুরুষরাই। কোনও মহিলা শবদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে এমন দৃশ্য সাধারণত কেউ দেখতে পান বলে মনে করা যাচ্ছে না ৷ এসব ক্ষেত্রে মূলত পুরুষদেরই ভূমিকা থাকে ৷ বাড়ির কেউ মারা গেলে বাড়ির স্ত্রী, মেয়েদের শ্মশানেও যেতে দেওয়া হয় না ৷ দীর্ঘদিন ধরে চলে আসা এই দৃশ্যে বদল দেখল গোটা দেশ ৷ আর সেই রীতি ভেঙে দিলেন এই অভিনেত্রী-সঞ্চালক।

 

গতকাল, বুধবার রাজ কৌশলের মৃত্যসংবাদ পৌঁছতেই রাজ-মন্দিরার বাড়িতে ভিড় জমেছিল বলি তারকাদের। উপস্থিত ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, নেহা ধুপিয়া, অভিনেতা অঙ্গদ বেদী, রনিত রায়, অপূর্ব অগ্নিহোত্রী, দিনো মোরিয়া, আশিস চৌধরী প্রমুখ। শবদেহ বার করে আনা থেকে শুরু করে অ্যাম্বুল্যান্সে দেহ তোলা পর্যন্ত সমস্ত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষকৃত্যের আগের একাধিক ছবি নেটিজেনদের সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, মন্দিরা ২২ বছরের জীবন সঙ্গীর পাশ থেকে নড়েনি। তাঁর দেহ কাঁধে তোলা থেকে শুরু করে, নিয়ম অনুযায়ী, আগুনের মাটির কলসিও মন্দিরা তুলে নেন নিজের হাতে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...