Wednesday, June 24, 2026

ভয়াবহ দুর্ঘটনা রেড রোডে, ফোর্ট উইলিয়ামের পাঁচিল ভেঙে ঢুকল মিনিবাস

Date:

Share post:

রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। মেটিয়াবুরুজ-হাওড়া রুটের একটি মিনিবাস (Minibus) পাঁচিল ভেঙে ঢুকে যায় ফোর্ট উইলিয়ামের (Fort William) মধ্যে। বাসের তলায় চাপা পড়ে যান এক বাইকসহ চাপা পড়ে যান আরোহী। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 12 জন আহত হয়েছে বলে সূত্রের খবর।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, মিনিবাসটি বাঁ দিকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গাছে ও পরে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা দেয়। সেই সময় ওই পাশ থেকে আসা একটি বাইক মিনিবাসের তলায় চাপা পড়ে যায়। বাসের নীচে আরোহীসহ বাইক চাপা পড়ে থাকায় সেটি দীর্ঘক্ষণ সরানো যায়নি। পরে ক্রেন এনে মিনিবাসটিকে উঁচু করে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার জেরে বাসের ভিতরের সিট (Seat) লন্ডভন্ড হয়ে গিয়েছে। সেনাবাহিনীর জওয়ানরা রাস্তায় বেরিয়ে যান নিয়ন্ত্রণ শুরু করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকেই আবার সরকারি-বেসরকারি বাস রাস্তায় নেমেছে। আর প্রথম দিনই ভয়াবহ দুর্ঘটনা।

 

 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...