Sunday, April 5, 2026

“উনি একটা নাটকবাজ জোকার”, ভুয়ো ভ্যাকসিন বিতর্কে মদনকে বেনজির আক্রমণ দিলীপের

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির (Kamarhati) তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্রকে (Madan Mitra) এবার বেনজির ভাষায় আক্রমণ বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। ভুয়ো ভ্যাকসিন (Fake Vaccine) নিয়ে বিতর্কের মাঝেই তৃণমূল নেতাকে “জোকার” (Jocker) বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, ভুয়ো IAS ও তার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে এখন উত্তাল রাজ্য। যাতে লেগেছে রাজনীতির রঙ। কোন দলের নেতাদের সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জন দেবের ঘনিষ্ঠতা ছিল, তা নিয়ে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে। এরই মাঝে মদন মিত্রের মন্তব্য ছিল, বাংলা তথা কলকাতায় সবচেয়ে দ্রুত গতিতে টিকাকরণ চলছে। তাঁর সন্দেহ, রাজ্যের নাম বদনাম করতেই বিরোধীরা এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড করতে পারে। মদন মিত্রের স্পষ্ট ইঙ্গিত, ভুয়ো IAS দেবাঞ্জনের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। আর তৃণমূল নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি।

মদন মিত্রকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “ওনার অনেক নাটক দেখেছি। পশ্চিমবঙ্গ রাজনীতিতে যত জোকার রয়েছেন, তার মধ্যে উনি একজন। যখন বলেছিলেন, তখন বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তখন উনি সুস্থ ছিলেন না। মদন মিত্রের অবান্তর কথাবার্তায় কেউ গুরুত্ব দেয় না।”

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল সাংসদ এই ভুয়ো ভ্যাকসিন চক্র না ধরালে টিকা নিয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়তেন এবং তাঁর মৃত্যু হত সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলতেন মোদি ভুয়ো টিকা দিয়ে বাঙালিদের মেরে ফেলতে চাইছে।”

আরও পড়ুন:তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নদিয়া জেলাজুড়ে চলছে ‘দিদির বাজার’

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...