Sunday, June 14, 2026

সিরিজ হার ভারতের, ইংল‍্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল মিতালিরা

Date:

Share post:

ইংল‍্যান্ডের ( England )বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচেও হার ভারতীয় ( india) মহিলা দলের। এদিন ইংল‍্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারল মিতালি রাজরা( mithali raj)। এই হারের ফলে সিরিজ হাতছাড়া হল ভারতের। তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে ইংল‍্যান্ড বাহিনী। ৩ জুলাই তৃতীয় একদিনের ম‍্যাচে নামবে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালই করে ভারতের ওপেনার জুটি। ৪৪ রান করেন শেফালি বর্মা। ২২ রান করেন স্মৃতি মন্ধানা। ৫৯ রান করেন অধিনায়ক মিতালি রাজ। এরপরই যেন তাসের ঘরের মতন ভেঙে যায় ভারতের ব‍্যাটিং লাইন। নির্ধারিত ওভারে ২২১ রান করে ভারতীয় দল। ইংল‍্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেন কেট ক্রস।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সোফিয়া ডাঙ্কলি। ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের হয়ে দুটি উইকেট নেন পুনম যাদব।

আরও পড়ুন:উইম্বলডনে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...