Friday, April 3, 2026

দিনভর টুইটার নিয়ে নাকাল ব্যবহারকারীরা, সংস্থার দাবি সমস্যা মিটেছে

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকেই আচমকা গোটা পৃথিবী জুড়েই সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গেল টুইটার (Twitter)। ব্যবহারকারীরা অভিযোগ করেছেন বুধবার গভীর রাত থেকেই টুইটার নিয়ে তারা নানা সমস্যায় পড়েছেন। যদিও টুইটার সংস্থার দাবি কোন সমস্যা নেই। সব মিটে গিয়েছে। যদিও ব্যবহারকারীদের দাবি এর ঠিক বিপরীত। জনপ্রিয়তম ( most popular) এই সাইটটি খুলতে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নানা বিচিত্র সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের। অভিযোগ, বহু প্রোফাইল (profile) থ্রেড লোড হচ্ছে না। কিন্তু টাইমলাইন (timeline) শো করছে। আবার পোস্ট হচ্ছে। অথচ টাইমলাইনে শো করছে না। এমন বিচিত্র সমস্যায় পড়ে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ নেটিজেনরা। তবে পরে সমস্যার সমাধান হতে দেখা গিয়েছে। বহু নেটিজেন ইতিমধ্যেই নিজেদের টুইটার হ্যান্ডলে (twitter handle) এবিষয়ে পোস্ট করেছেন। জানিয়েছেন, টুইটার ‘ডাউন’ হয়ে পড়ায় প্রভূত সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তবে অনেক গুরুত্বপূর্ণ ফিচার আবার খুলছেও। পাশাপাশি অনেকেই জানিয়েছেন, ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে তাঁদের টুইটার হ্যান্ডলটি খুলছে না। অথচ মোবাইল থেকে খুলে যাচ্ছে।

এদিন অনেকেই আবার নিজেদের টাইমলাইন খু‌লতে পারেননি। এবং নিজেদের থ্রেডে কোনও রিপ্লাই করতে পারছেন না। এই সব ক্ষেত্রে ওয়েবসাইটের পক্ষ থেকে ‘এরর মেসেজ’ দেওয়া হচ্ছে। লেখা থাকছে, রিলোড করার চেষ্টা করা সত্ত্বেও সমস্যা হচ্ছে। এপর্যন্ত ৬ হাজারের বেশি টুইটার ব্যবহারকারী এই অভিযোগ জানিয়েছেন। অনেকেরই অভিযোগ, গত রাত থেকেই সমস্যা হচ্ছিল। যদিও এখনও পর্যন্ত টুইটারের তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এর আগে গত এপ্রিলেও বিশ্বজুড়ে সমস্যা হয়েছিল টুইটার নিয়ে। তখন লগ ইন, লগ আউটে সমস্যা হচ্ছিল। এমনকী রিফ্রেশও হচ্ছিল না।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...