Tuesday, June 2, 2026

বিজেপি-র উপেক্ষা আর বীরবাহার পদক্ষেপ। কী পোস্ট করলেন কুণাল?

Date:

Share post:

জঙ্গলমহলের এক তরুণের চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে BJP। আর তাকে বাঁচাতে শেষপর্যন্ত পদক্ষেপ নিলেন AITMC মন্ত্রী বীরবাহা হাঁসদা। ফেসবুক পোস্টে কী লিখলেন কুণাল ঘোষ দেখুন-

বিজেপির কান্ড এবং বীরবাহার পদক্ষেপ

আমার চারদিন আগের পোস্টের পরবর্তী অংশ।

জঙ্গলমহলের সতেরো বছরের ছেলে সুশান্ত বেজ। পায়ে ক্যানসার। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের আশ্বাস পিএম রিলিফ ফান্ড (PM relief fund)  থেকে টাকা পাইয়ে দেবেন। স্রেফ সাংসদের চিঠির উপর ভর করে অসুস্থ তরুণ বেঙ্গালুরুতে। দু/তিন মাস বিনা চিকিৎসায় পড়ে থেকে অবশেষে ফেরা। PMO থেকে চিঠি বা টাকা কিছুই যায়নি। অথচ সাহায্য করা হয়েছে বলে এলাকায় ভোটের প্রচার করেছিলেন বিজেপি নেতারা। এখন তাঁদের খোঁজ নেই। ছেলেটির পরিবার বিপাকে।

এবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কানে যায় গোটা বিষয়।

২৮/০৬/২০২১ আমি ঝাড়গ্রামের নয়াগ্রামে আমার MPlad সংক্রান্ত অনুষ্ঠানে গেলে বীরবাহা আমাকে সবটা জানান। কাগজপত্র দেন।

আমি ফিরে তৃণমূল জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ছেলেটির চিকিৎসার জন্য। ব্যবস্থা হয়। কার্তিকদাকে ধন্যবাদ।

গতকাল বৃহস্পতিবার স্বয়ং মন্ত্রী বীরবাহা ছেলেটিকে নিয়ে কলকাতার হাসপাতালটিতে আসেন। ছেলেটি ভর্তি হয়েছে। চিকিৎসা শুরু  হয়েছে। বীরবাহা বলেছেন, দরকার হলে নিজের খরচেও সাহায্য করবেন।  তবে দুর্ভাগ্য, এই বিলম্বে ক্যানসার ছড়িয়েছে অনেকটা। উদ্বেগের বিষয়।

ছেলেটির দ্রুত আরোগ্য কামনা করি। এবং প্রশংসা করি বীরবাহা হাঁসদার। বীরবাহা মানে জঙ্গলের ফুল। জঙ্গলমহলবাসীর পাশে এভাবেই থাকুক জঙ্গলকন্যা বীরবাহা।

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...