Wednesday, June 24, 2026

বিজেপি-র উপেক্ষা আর বীরবাহার পদক্ষেপ। কী পোস্ট করলেন কুণাল?

Date:

Share post:

জঙ্গলমহলের এক তরুণের চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে BJP। আর তাকে বাঁচাতে শেষপর্যন্ত পদক্ষেপ নিলেন AITMC মন্ত্রী বীরবাহা হাঁসদা. ফেসবুক পোস্টে কী লিখলেন কুণাল ঘোষ দেখুন-

বিজেপির কান্ড এবং বীরবাহার পদক্ষেপ

আমার চারদিন আগের পোস্টের পরবর্তী অংশ।

জঙ্গলমহলের সতেরো বছরের ছেলে সুশান্ত বেজ। পায়ে ক্যানসার। বিজেপি সাংসদ কুনার হেমব্রমের আশ্বাস পিএম রিলিফ ফান্ড (PM relief fund)  থেকে টাকা পাইয়ে দেবেন। স্রেফ সাংসদের চিঠির উপর ভর করে অসুস্থ তরুণ বেঙ্গালুরুতে। দু/তিন মাস বিনা চিকিৎসায় পড়ে থেকে অবশেষে ফেরা। PMO থেকে চিঠি বা টাকা কিছুই যায়নি। অথচ সাহায্য করা হয়েছে বলে এলাকায় ভোটের প্রচার করেছিলেন বিজেপি নেতারা। এখন তাঁদের খোঁজ নেই। ছেলেটির পরিবার বিপাকে।

এবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার কানে যায় গোটা বিষয়।

২৮/০৬/২০২১ আমি ঝাড়গ্রামের নয়াগ্রামে আমার MPlad সংক্রান্ত অনুষ্ঠানে গেলে বীরবাহা আমাকে সবটা জানান। কাগজপত্র দেন।

আমি ফিরে তৃণমূল জয়হিন্দ বাহিনীর চেয়ারম্যান কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলি। চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে ছেলেটির চিকিৎসার জন্য। ব্যবস্থা হয়।  কার্তিকদাকে ধন্যবাদ।

গতকাল বৃহস্পতিবার স্বয়ং মন্ত্রী বীরবাহা ছেলেটিকে নিয়ে কলকাতার হাসপাতালটিতে আসেন। ছেলেটি ভর্তি হয়েছে। চিকিৎসা শুরু  হয়েছে। বীরবাহা বলেছেন, দরকার হলে নিজের খরচেও সাহায্য করবেন।  তবে দুর্ভাগ্য, এই বিলম্বে ক্যানসার ছড়িয়েছে অনেকটা। উদ্বেগের বিষয়।

ছেলেটির দ্রুত আরোগ্য কামনা করি। এবং প্রশংসা করি বীরবাহা হাঁসদার। বীরবাহা মানে জঙ্গলের ফুল। জঙ্গলমহলবাসীর পাশে এভাবেই থাকুক জঙ্গলকন্যা বীরবাহা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...