Saturday, April 4, 2026

‘জেল ফেরত’ স্বরাষ্ট্রমন্ত্রীকে টেনে শুভেন্দুকে তোপ কুণালের, তেলের খোঁচা ধনকড়কেও

Date:

Share post:

“শুভেন্দু ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই ছেলেমানুষি।” শুভেন্দুর ‘সারদায় জেল খাটা আসমীর প্রশ্নের উত্তর আমি দেব না’ মন্তব্যের পর, পাল্টা ঠিক এই ভাষাতেই রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

মাত্র ৩০ দিনের মধ্যে দ্বিতীয় বার রাজধানী সফরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাতের পাশাপাশি রাজধানী সফরে গিয়ে নারদ কান্ডে সিবিআইয়ের(CBI) আইনজীবী তুষার মেহতার(Tushar Mehta) সঙ্গে সাক্ষাৎ করেছেন নারদ কান্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী। এই ঘটনায় নারদ তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা শুরু হতেই সংবাদমাধ্যমের তরফে শুভেন্দুকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি স্পষ্ট জানান, ‘সারদায় জেল খাটা আসমীর প্রশ্নের উত্তর আমি দেব না।’ শুভেন্দুর এহেন মন্তব্যের পাল্টা দিয়ে শুক্রবার টুইট করলেন কুণাল ঘোষ। শুভেন্দুকে ভাই সম্বোধন করে তিনি লেখেন, “শুভেন্দু ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।” এ প্রসঙ্গে বলে রাখি, ২০১০ সালের ২৫ জুলাই সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় গ্রেফতার করা হয়েছিল দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুভেন্দুর মন্তব্যের পাল্টা দিয়ে শুক্রবার অতীতের সেই প্রসঙ্গ টেনে আনলেন কুণাল ঘোষ।

তবে শুধু শুভেন্দু নয়, কলকাতায় পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে টুইটে এদিন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়কেও আক্রমণ শানান কুণাল ঘোষ। ধনকড়কে কটাক্ষ করে রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি তথা সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “জগদীপ ধনকড়জি কলকাতায় পেট্রোলের সেঞ্চুরিটাকে কিভাবে সেলিব্রেট করবেন আপনি? টুইট করে নাকি পেট্রলপাম্পে উপস্থিত থেকে? আগ্রহের সঙ্গে অপেক্ষায় রয়েছি।” প্রসঙ্গত, পেট্রোলতো বটেই দেশের নানা প্রান্তে ইতিমধ্যেই ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। শহরে বর্তমানে ১০০ ছুঁই ছুঁই পেট্রোলের দাম। শুক্রবারের রিপোর্ট অনুযায়ী কলকাতায় পেট্রোলের দাম ৯৯.০৪ টাকা, এবং ডিজেলের দাম ৯২.০৩ টাকা। পেট্রোপণ্যের ব্যাপক মূল্য বৃদ্ধিতে এবার রাজ্যপাল রাজ্যের ‘কেন্দ্রীয় প্রতিনিধি’ ধনকড়কে কটাক্ষ করলেন কুণাল ঘোষ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...