Wednesday, June 24, 2026

ইউরো কাপে শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামছে স্পেন

Date:

Share post:

শুক্রবার ইউরো কাপে( euro cup) শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডের ( Switzerland )মুখোমুখি নামছে স্পেন( Spain)। শেষ ম‍্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দুরন্ত ফর্মে এনরিকের দল। ওপর দিকে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে ফ্রান্সকে আটকে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে সুইজারল্যান্ড।

ইউরো ২০২০ তে শুরুটা ভাল হয়নি স্পেনের। প্রথম দু’ম্যাচে ড্রয়ের পরে এনরিকের দল নিয়ে  রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল স্প‍্যানিস সমর্থকেরা। যে আদৌ শেষ ষোলোয় পৌঁছাতে পারবে তো মোরাতারা। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় লুইস এনরিকের দল। সেই ম‍্যাচে গোল করে জবাব দেন মোরাতাও। শেষ আটে স্পেনের মুখোমুখি সুইজারল্যান্ড। শেষ ম‍্যাচে বিশ্ব চ‍্যাম্পিয়নদের হারিয়ে দেয় তারা। তাই শুক্রবার সুইসদের বিরুদ্ধে নামার আগে সর্তক স্প‍্যানিস কোচ এনরিকে।

ওপর দিকে শেষ ম‍্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সুইজারল্যান্ডের কোচের রণনীতি ছিল রক্ষণ মজবুত করে আক্রমণের ঝড় তোলা। এই ছকে খেলে ভাল ফল করেছে সুইসরা। স্পেনের বিরুদ্ধেও একই রকম কৌশল নিয়ে মাঠে নামবে সুইসরা। তাই শুক্রবারের ম‍্যাচ যে গোল করতে মোরাতা, ফেরান তোরেসদের চাপের মুখে পড়তে হবে তা ভালই বুঝতে পারছে ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:কোপা আমেরিকার শেষ আটের লড়াইয়ে  চিলির বিরুদ্ধে নামছে ব্রাজিল, মাঠ নিয়ে মুখ খুললেন নেইমার

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...