Sunday, June 14, 2026

কোপা আমেরিকার শেষ আটের লড়াইয়ে  চিলির বিরুদ্ধে নামছে ব্রাজিল, মাঠ নিয়ে মুখ খুললেন নেইমার

Date:

Share post:

শুরু হচ্ছে কোপা আমেরিকা( copa America ) কোয়ার্টার ফাইনালের ম‍্যাচ। শনিবার ভোরবেলা কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ( Brazil )মুখোমুখি চিলি( chile)। শেষ ম‍্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে ড্র করে তিতের দল। সেই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল নেইমারকে। তবে শেষ আটের লড়াইয়ে চিলির বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে মাঠে নামবে তিতে। এদিকে চোট সারিয়ে চিলি দলে ফিরছেন স‍্যাঞ্চোস। তাই শনিবারের ম‍্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা ভালই টের পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

চিলির সঙ্গে ব্রাজিল এখনও পর্যন্ত মোট ৭২টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচ। আর মাত্র ১৩টি ম্যাচ জিতেছে চিলি। তাই শুক্রবার ভোরেও ফেভারিট হিসাবেই শুরু করবে ব্রাজিল। দুই দল শেষবার একে অপরের বিরুদ্ধে খেলেছে ৪ বছর আগে। সেই ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেকাওরা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসাস। তবে শুক্রবারের ম্যাচে শুরু থেকে তিনি খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

এদিকে আবারও মাঠ নিয়ে মুখ খুললেন নেইমার। ম্যাচ হবে রিও দে জেনেইরোর নিল্টন স্যান্টোস স্টেডিয়ামে। যে মাঠ নিয়ে মুখ খুলে জরিমানার মুখে পড়েছিলেন ব্রাজিলের কোচ তিতে। বুধবার সোশ্যাল মিডিয়ায় স্টেডিয়ামের মাঠের ছবি পোস্ট করে নেইমার লেখেন, “এই মাঠেই কি খেলতে হবে আমাদের? যদি তাই হয়, নিজেদের তা হলে সে ভাবেই তৈরি রাখতে হবে।”

আরও পড়ুন:উইম্বলডনে তৃতীয় পর্বে পৌঁছে গেলেন রজার ফেডেরার

 

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...