Friday, April 3, 2026

টোকিও অলিম্পিক্সে প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবে অংশ নিতে চলেছেন মান্না প‍্যাটেল

Date:

Share post:

প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে আসন্ন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) অংশ নিতে চলেছেন মান্না প‍্যাটেল(maana patel)। ২১ বছরের এই সাঁতারুকে ‘ইউনিভার্সিটি কোটা’ থেকে অলিম্পিক্সে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় সাঁতার সংস্থা। ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে অংশ নেবেন মান্না।

এই সুযোগ পেয়ে উচ্ছসিত মহিলা এই সাঁতারু। এদিন মান্না বলেন,”খবরটা পাওয়ার পর থেকে যেন ঘোরের মধ্যে আছি। দেশ বিদেশের কত ক্রীড়াবিদকে অলিম্পিক্সে অংশ নিতে দেখেছি। এ বার বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় আমার নামও লেখা থাকবে। সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাব, এটা ভেবেই দারুণ অনুভূতি হচ্ছে।”

মান্না প‍্যাটেলকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরণ রিজেজু  এবং সাই । কিরন রিজেজু এদিন তাঁর টুইটারে লেখেন,” মান্না প‍্যাটেল প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসাবে টোকিও অলিম্পিক্সে অংশ গ্রহণ করছে। অনেক অভিনন্দন।”

আরও পড়ুন:উইম্বলডনে দর্শকাসনে বসে ফেডেরার ম‍্যাচ দেখলেন রবি শাস্ত্রী

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...