Friday, June 26, 2026

ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে ধৃত তিনজনের পুলিশ হেফাজত

Date:

Share post:

রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় শ্রীরামপুর থেকে গ্রেফতার তিন। পুলিশ সূত্রে খবর, গত ২৮ জুন রাত্রে পান্ডুয়ায় জিটি রোডের উপর একটি ট্রাক দাঁড় করিয়ে গাড়ির চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৭৮ হাজার টাকা ছিনতাই করে নিয়ে পালায় একদল দুষ্কৃতী। ঐদিন রাতেই এই বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পান্ডুয়ার সাব ইন্সপেক্টর কৌশিক দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় শ্রীরামপুরে। শ্রীরামপুরের গভঃ কলোনী থেকে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অমিত সরকার, শুভ বিশ্বাস ও সুরজিৎ সাহাকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃত তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই ২৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন- সব জল্পনার অবসান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চলেছেন তিরথ সিং রাওয়াত

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...